শুধু ফল খেলেই কি শরীর সুস্থ থাকে?

ডা. সজল আশফাক: ফল স্বাস্থ্যকর, এ নিয়ে সন্দেহ নেই। ফলে রয়েছে ভিটামিন, মিনারেল, ফাইবার ও নানা উপকারী উদ্ভিজ্জ উপাদান। তাই কেউ কেউ মনে করেন, অন্য খাবার বাদ দিয়ে শুধু ফল খেলে শরীর আরও সুস্থ থাকবে, এমনকি ‘ডিটক্স’ও হবে।

কিন্তু ফল স্বাস্থ্যকর আর শুধু ফল খাওয়া স্বাস্থ্যকরÑদুটি এক কথা নয়।

শুধু বা প্রায় শুধু ফল খাওয়ার খাদ্যাভ্যাসকে বলা হয় ঋৎঁরঃধৎরধহ ফরবঃ। এটি অত্যন্ত সীমাবদ্ধ খাদ্যাভ্যাস। দীর্ঘদিন অনুসরণ করলে পর্যাপ্ত প্রোটিন ও প্রয়োজনীয় ফ্যাট না পাওয়ার কারণে পেশি ও শরীরের স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া ভিটামিন বি১২, আয়রন, ক্যালসিয়াম, জিংক ও ভিটামিন ডি—এর মতো গুরুত্বপূর্ণ পুষ্টির ঘাটতি তৈরি হতে পারে, যা রক্ত, হাড়, পেশি ও স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলতে পারে।

পুরো ফলের প্রাকৃতিক চিনি ধফফবফ ংঁমধৎ—এর মতো নয়, কারণ ফলের সঙ্গে ফাইবার ও অন্যান্য পুষ্টিও পাওয়া যায়। তারপরও শুধু ফলের ওপর নির্ভর করলে মোট কার্বোহাইড্রেট ও সুগার ইনটেক অনেক বেড়ে যেতে পারেÑবিশেষ করে ডায়াবেটিস বা রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে সমস্যা থাকলে এটি গুরুত্বপূর্ণ।

অতিরিক্ত ফল ও ফাইবার থেকে গ্যাস, পেট ফাঁপা বা ডায়রিয়া হতে পারে। বারবার মিষ্টি ও এ্যাসিডিক ফল খেলে দাঁতের এনামেল ক্ষয় ও ডেন্টাল ক্যারিজের ঝুঁকিও বাড়তে পারে। আবার পর্যাপ্ত ক্যালরি না পেলে ওজন কমা, ক্লান্তি ও দুর্বলতা দেখা দিতে পারে।

আর শুধু ফল খেয়ে শরীরকে আলাদাভাবে ‘ডিটক্স’ করার প্রয়োজন নেই। লিভার, কিডনি এবং শরীরের অন্যান্য ব্যবস্থা প্রতিনিয়ত এই কাজ করে।

সুতরাং, ফল অবশ্যই স্বাস্থ্যকর খাদ্যের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু একমাত্র খাবার নয়। সুস্থ থাকতে প্রয়োজন বৈচিত্র্যময় ও সুষম খাদ্য।

‘ফল স্বাস্থ্যকর, তাই শুধু ফল খেলেই আরও বেশি স্বাস্থ্যকর’Ñএই ধারণাটিই ভুল।

Related Posts