আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৯০
বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী ও পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে যারা শিক্ষকতা ও গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ
প্রফেসর নাসিম উদ্দিন
দ্য ইউনিভার্সিটি অব এলাবামা এ্যাট বার্মিংহামের স্কুল অব ইঞ্জিনিয়ারিংএর ডিপার্টমেন্ট অব সিভিল, কন্সট্রাকশন এন্ড এনভার্নমেন্টাল ইঞ্জিনিয়ারিংএর প্রফেসর এবং গ্রাজুয়েট প্রোগ্রাম ডিরেক্টর ড. নাসিম উদ্দিন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে বি.এস. করে এম.এস. করেন সিভিল ইঞ্জিনিয়ারিংএ ইউনিভার্সিটি অব ওকলাহোমার নরম্যান ক্যাম্পাস থেকে। পরে একই বিষয়ে স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের (সুনি) বাফালো থেকে পিএইচডি করেন।
প্রফেসর রফিকুল এ. তারেফদার
ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোর ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিংএর প্রফেসর, সাদার্ন প্লেইন্স ট্রান্সপোর্টেশন সেন্টারের এসোসিয়েট ডিরেক্টর এবং ইউনিভার্সিটি অব নেভাডা, রেনোর সোলারিসএর এসোসিয়েট ডিরেক্টর ড. রফিকুল এ. তারেফদার। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংএ বি.এস., জিও—টেকনিকেল ইঞ্জিনিয়ারিংএ এম.এস. এবং একই বিষয়ে পিএইচ.ডি. করেন ইউনিভার্সিটি অব ওকলাহোমা থেকে।
প্রফেসর হাফিজ আহমাদ
পানামা সিটির ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির সিভিল এন্ড এনভার্নমেন্টাল ইঞ্জিনিয়ারিংএর টিচিং প্রফেসর ড. হাফিজ আহমাদ। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংএ বি.এস. এবং ১৯৯৮ সালে এম.এস. কেরেন। ২০০১ সালে পুনরায় একই বিষয়ে এম.এস. করেন স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের বাফালো ক্যাম্পাস থেকে। আর ২০০৪ সালে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংএ পিএইচ.ডি. করেন।
