মিশা চৌধুরীর নতুন নাটক || শেক্সপিয়ারের ওথেলো মারকিউরি স্টোর মঞ্চে

বাঙালী প্রতিবেদনঃ ডাউনটাউন ব্রুকলিনের মারকিউরি স্টোর থিয়েটারে হয়ে গেল চৌদ্দটি নাটক তৈরির প্রক্রিয়া। ‘জুবিলি ওয়ার্কস ইন প্রসেস’ কর্মসূচীতে অন্তভুর্্ক্ত ছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি নাট্যজন শায়ক মিশা চৌধুরীর নাটক উইলিয়াম শেকসপিয়ারের ওথেলো অবলম্বনে তৈরি নাটক। ১৮৫৩ সালের ২৬ সেপ্টেম্বর কলকাতায় ওরিয়েন্টাল থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয় শেকসপিয়ারের নাটক ওথেলো। তখন নাটকটি যেভাবে মঞ্চস্থ হয় ঠিক এইভাবেই লেখক—নির্দেশক মিশা চৌধুরী ১৭৩ বছর পর মঞ্চে আনলেন। পুরুষ অভিনয়শিল্পী দিয়ে নারী চরিত্রে অভিনয় থেকে, প্রম্পট করা, কখনো কখনো স্ক্রিপ্ট দেখে অভিনয় করা ইত্যাদি বিষয়গুলো তুলে আনার চেষ্টা হয়েছে। যদিও লেখক—নির্দেশক—অভিনয় শিল্পী—দর্শক কারো প্রত্যক্ষ করার কথা নয় এত বছর আগের নাটক মঞ্চায়ন, কিন্তু গবেষণা করে সেই সময়ের অভিনয় শৈলি ও প্রক্রিয়ার মূলসূত্র তুলে আনতে চেষ্টা করেছেন তারা। এই ক্ষেত্রে অভিনয় করা ছিল প্রায় দূরুহ। কিন্তু নির্দেশক সেই দূরুহ কাজটি করতে পেরেছেন সাফল্যেও সাথে।

ওথেলো নাটকটি শেকসপিয়ারের ৬টি সবচেয়ে জনপ্রিয় নাটকের অন্যতম। এই নাটকের প্রেম, সন্দেহ, প্রতিশোধপরায়ণতা বাঙালি চরিত্রের সাথেও মেলে। তাছাড়া ডেসডিমোনার সারল্যও বাঙালিয়ানায় পড়ে। হঠাৎ দেখলে এবং এর পটভূমি না জানলে খটকা লাগলেও দ্রুতই তা সরে যায় এবং বোধগম্য হয়ে ওঠে। তখন স্মৃতি বা চিন্তার অতীত চোখ দিয়ে খুঁড়ে আনা যায় এর আধুনিকতা। মিশা চৌধুরী এত বছর আগের প্রেক্ষাপটেই ওথেলোকে রূপান্তর করেছেন।

নির্দেশনার পাশাপাশি ওথেলোতে অভিনয় হচ্ছে সবচেয়ে কঠিন ও জটিল বিষয়। কিন্তু দক্ষ ও অভিজ্ঞ একদল নাট্যজন সেই কাজটি সুচারুভাবে সম্পন্ন করেছেন বলেই শেষ পর্যন্ত নাটকটি দর্শকদের কাছে উপভোগ্য হয়ে ওঠে।

ওথেলোতে ডেসডিমোনা চরিত্রে অভিনয় করেন কমলিকা বসু, ব্র্যাবান্টিও ও এমিলিয়া চরিত্রে গোলাম সারওয়ার হারুন, দ্য ডিউক ও ক্যাসিও চরিত্রে গাগীর্ মুখাজীর্, ওথেলো চরিত্রে সজল মুখার্জি, রডরিগো ও লডোভিকো চরিত্রে সুমন মুখোপাধ্যায় আর ল্যাগো চরিত্রে দেবাশিষ রয় চৌধুরী।

লেখক/নির্দেশক শায়ক মিশা চৌধুরী তার সৃজনশীলতার কারণে ইতোমধ্যেই আন্তর্জাতিক নাট্যবলয়ে পেয়েছেন স্বীকৃতি। এই নাটকে তিনি শেকসপিয়ারের কাব্যিক নাট্যভাষা বাঙালি এ্যাকসেন্টে কীভাবে অন্য এক মাত্রা নির্মাণ করেছে, বিশেষ করে সেই উনবিংশ শতকে, তা উদ্ধার ও উন্মোচন করার চেষ্টা করেছেন।

মারকিউরি স্টোর থিয়েটার নির্মাণ প্রক্রিয়ায় ‘জুবিলি ওয়ার্কস ইন প্রসেস’ আয়োজিত হয় গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার। ওথেলো হয় স্টুডিও ‘বি’তে।

Related Posts