নিউইয়র্ক কনস্যুলেটে ফিস পেমেন্টে চালু হলো নতুন নিয়ম

নিউইয়র্কঃ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কের কনস্যুলার সেবাকে আরও স্বচ্ছ, নিরাপদ, আধুনিক জবাবদিহিমূলক করার লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, আগামী অক্টোবর থেকে কনস্যুলেটে সশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণের ক্ষেত্রে সকল প্রকার কনস্যুলার ফি শুধুমাত্র ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।

এর প্রেক্ষিতে, অক্টোবর থেকে সশরীরে সেবা গ্রহণের ক্ষেত্রে মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেক গ্রহণ করা হবে না। তবে, ডাকযোগে প্রেরিত আবেদনসমূহের ক্ষেত্রে নীতি প্রযোজ্য হবে না। এসব আবেদনের জন্য বিদ্যমান নিয়ম অনুযায়ী আগের মত মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেকের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে সেবাগ্রহীতাদের কনস্যুলেটে যাওয়ার সময় বৈধ সক্রিয় ডেবিট বা ক্রেডিট কার্ড সঙ্গে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। নগদ অর্থ বা অন্য কোনো বিকল্প পদ্ধতিতে ফি গ্রহণ করা হবে না।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের জন্য সর্বোচ্চ মানসম্পন্ন, দক্ষ সময়োপযোগী কনস্যুলার সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। সিদ্ধান্তের সফল বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তির।

Related Posts