রেমিট্যান্স যোদ্ধাদের সেবা বাড়াতে || সোনালী ব্যাংকের চেয়ারম্যানের নির্দেশনা

নিউইয়র্কঃ বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসিএর পরিচালনা পরিষদের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) এবং সোনালী এক্সচেঞ্জ কোং ইনক, যুক্তরাষ্ট্রএর পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান সম্প্রতি নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জের বিভিন্ন শাখা ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাকর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

১২ জুন নিউইয়র্কেল জেএফকে এয়ারপোর্টে পৌঁছালে তাঁকে সোনালী এক্সচেঞ্জের প্রেসিডেন্ট প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন কবীর, জ্যামাইকা জ্যাকসন হাইটস শাখার ব্যবস্থাপকবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।

সফরকালে তিনি সোনালী এক্সচেঞ্জের ৮টি স্টেটের বাধ্যতামূলক কিছু রেগুলেটরি কার্যক্রম সম্পাদন করে নিউইয়র্কে অবস্থিত সোনালী এক্সচেঞ্জের বিভিন্ন শাখা বুথ পরিদর্শন করেন এবং কর্মকর্তাকর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি গ্রাহকসেবার মানোন্নয়ন, রেগুলেটরি কমপ্লায়েন্স, পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। 

১৮ জুন জ্যামাইকায় অনুষ্ঠিত সোনালী এক্সচেঞ্জের বিজনেস রিভিউ সভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

সভায় সোনালী এক্সচেঞ্জের প্রেসিডেন্ট প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন কবির গত পাঁচ মাসের শাখাভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম, রেমিট্যান্স প্রবৃদ্ধি, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, নতুন ব্যবসা উন্নয়ন, ডিজিটাল উদ্যোগ এবং ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি গ্রাহকসেবার উৎকর্ষ নিশ্চিত করা, সমন্বিতভাবে কাজ করা এবং ২০২৬ সালের ব্যবসায়িক রেমিট্যান্স লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান কর্মকর্তাকর্মচারীদের পেশাদারিত্ব, নিষ্ঠা এবং কর্মদক্ষতার প্রশংসা করেন। তিনি বলেন, উন্নত গ্রাহকসেবা, সুশাসন, কঠোর কমপ্লায়েন্স এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে সোনালী এক্সচেঞ্জকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটির অন্যতম বিশ্বস্ত রেমিট্যান্স প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

তিনি ২০২৫ এর সার্বিক সফলতা ২০২৬ এর গত পাঁচ মাসের সন্তোষজনক ব্যবসায়িক সাফল্যের জন্য কোম্পানির প্রেসিডেন্ট প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বের প্রশংসা করেন এবং সকল ব্যবস্থাপক এবং সকল কর্মকর্তাকর্মচারীকে ধন্যবাদ জানান। সেইসাথে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

সভায় প্রেসিডেন্ট প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনালী এক্সচেঞ্জের পরিচালনা পরিষদের পরিচালক মো. আতাউর রহমান। তিনি ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সকল কর্মকর্তাকর্মচারীকে নিষ্ঠা, জবাবদিহিতা দলগতভাবে কাজ করার আহ্বান জানান।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, চেয়ারম্যানের এই সফরের মাধ্যমে সোনালী এক্সচেঞ্জের রেগুলেটরি সক্ষমতা, ব্যবসায়িক সম্প্রসারণ, ডিজিটাল রেমিট্যান্স সেবা, গ্রাহকসেবার মান এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের জন্য নিরাপদ, দ্রুত নির্ভরযোগ্য রেমিট্যান্স সেবা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে বাংলাদেশে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে আরও ইতিবাচক অবদান রাখা সম্ভব হবে। সংবাদ বিজ্ঞপ্তির।

Related Posts