ব্রংক্সে বাকার গোল্ডেন এজ বাংলা মেলায় বিপুল মানুষের ঢল

নিউইয়র্ক (ইউএনএ): বাঙালি সংস্কৃতি তুলে ধরার প্রত্যয়েসাত সমুদ্র তের নদী, বাঙালিয়ানা নিরবধিস্লোগানে অনুষ্ঠিত হলো বাংলাদেশীআমেরিকান কালচারাল এসোসিয়েশনের (বাকা) একাদশ পথমেলা।গোল্ডেন এজ বাংলা মেলানামের এবারের আয়োজনে নেমেছিলো দেশীবিদেশী সর্বস্তরের মানুষের ঢল। লালসবুজের পতাকা, ঢাকের বোল, বাউলের একতারা আর প্রবাসী বাংলাদেশীদের প্রাণের উচ্ছ্বাসে ব্রংক্সের বাংলা বাজার হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। গত ২৮ জুন রবিবার দিনব্যাপী পার্কচেস্টারের পার্ডি স্ট্রীটে (মেট্রোপলিটান অ্যাভিনিউ সেন্ট রেমন্ড এভিনিউয়ের মাঝে) এই মেলার আয়োজন করা হয়। 

সকাল থেকেই পথমেলার কর্মকান্ড শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে মেলা প্রাঙ্গনে। পুরো মেলা প্রাঙ্গন সাজানো হয়েছিল বাংলাদেশের লেখক, কবি, সাধক মনীষীদের ছবি বাণী সম্বলিত বর্ণিল ফেস্টুনে, যা প্রবাসে জন্ম নেওয়া নতুন প্রজন্মকে শেকড়ের সাথে পরিচয় করিয়ে দেয়। সেই সাথে বসেছিলো দেশীয় নানা খাবার, পোশাকপরিচ্ছদ, গহনা আর হস্তশিল্পের অর্ধ শতাধিক স্টল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের স্টল। স্টলে স্টলে আরো ছিলো পিঠাপুলি, ফুচকার বেচাকেনা। সব মিলিয়ে শিশুকিশোরকিশোরীদের কলকাকলি, নারীদের শাড়ির রঙ আর পুরুষদের পাঞ্জাবিতে সেজেছিল পুরো এলাকা। 

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত এবং বাকার থিম সংএর সুরে সুর মিলিয়েলালসবুজ’—এর রঙিন বেলুন উড়িয়ে বিকেলে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ। 

পথমেলায় শাহ নেওয়াজ তার বক্তব্যে বলেন, এসব মেলার মাধ্যমে যেমন দেশীয় শিল্পসংস্কৃতি প্রবাসে তুলে ধরা আমাদের দায়িত্ব, তেমনি মানুষের সেবা করাও আমাদের দায়িত্ব। হোমকেয়ার সার্ভিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে শাহ নেওয়াজ গ্রুপ মানুষের সেবা দিয়ে আসছে।  

উদ্বোধনী মঞ্চে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ, যুক্তরাজ্য থেকে আগত নুকপ সংসদ যুক্তরাজ্যের সভাপতি জুবেদ চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি জাবেদ চৌধুরী, ওয়ারেন সিটি ক্রাইম কমিশনার সুমন কবির, তাহমিদ চৌধুরী, ব্রংক্স কমিউনিটি বোর্ড নাইনের চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, বিশিষ্ট রিয়েলেটর সেলিনা উদ্দিন, এনওয়াইপিডি লেফটেন্যান্ট বিলাল উদ্দিন, অবসরপ্রাপ্ত ডিটেকটিভ মাসুদ রহমান, আহাদ আলী সিপিএ, রিয়েলটর সালেহ উদ্দিন স্যাল, ব্রোকার আকিব হোসেন, এডভোকেট রেজওয়ানা সেতু, সংগঠনের সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন লুকু, সহ সভাপতি মেলা কমিটির আহ্বায়ক মাকসুদা আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরী। বাকা প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকনের সার্বিক পরিচালনায় সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল বিশিষ্ট উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল উপস্থাপনা করেন।

মূলত: বিকেলে জমে ওঠে মেলা প্রাঙ্গন। বেলা গড়াতেই মঞ্চে মাটির টানে মন ভেজানো গান পরিবেশন করেন বাউল কালা মিয়া, প্রবাসের জনপ্রিয় শিল্পী রন্টি দাশ, রেশমী মির্জা, স্বপ্নীল সজিব, অনিক রাজ এজাজ আহমেদ। নৃত্যের ছন্দে মঞ্চ আলোকিত করেন নিউইয়র্কের উদীয়মান নৃত্যশিল্পী মায়া এনেজলিনা।

সমাপনী পর্বে সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরী এবং সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল আগত সকল দর্শকশ্রোতা, স্পন্সর এবং সর্বস্তরের সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাত সমুদ্র পাড়ি দিয়েও বাঙালিয়ানা যে নিরবধি, এই মেলাই তার প্রমাণ। সবার ভালোবাসায় বাকা এই পথমেলা যেমন সফল হলো, তেমনী সংগঠনের সাংস্কৃতিক কর্মকান্ড অব্যাহত থাকবে।

Related Posts