নাভা’র নতুন সভাপতি হলেন দীপা নাথ

নিউইয়র্কঃ নিউ আমেরিকান ভোটার্স অ্যাসোসিয়েশনের (ঘঅঠঅ) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দীপা নাথ। স্বাস্থ্যসেবা প্রযুক্তি খাতে কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার দীপা নাথ নিউইয়র্কে ইমিগ্রান্ট জীবনের শুরু থেকেই কুইন্সের রাজনীতিতে যুক্ত হন। তিনি নীরবে বহু রাজনৈতিক নাগরিক উদ্যোগ সংগঠিত করেছেন এবং নিউইয়র্কজুড়ে ভোটার শিক্ষা ভোটার উদ্বুদ্ধকরণে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দীপা নাথ নাভা পরিচালনা পরিষদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, ১১তম জুডিশিয়াল ডিস্ট্রিক্ট থেকে জুডিশিয়াল ডেলিগেট হিসেবে নির্বাচিত হয়েছেন এবং কুইন্স ডেমোক্রেটিক কাউন্টি কমিটিতে দায়িত্ব পালন করছেন।নাভাকে তার পরবর্তী অধ্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য দীপার চেয়ে যোগ্য সভাপতি আমরা পেতে পারতাম না,’ বলেন নাভা বোর্ডের চেয়ারম্যান . হরি শুক্লা।দীপা ইমিগ্রান্ট কম্যুনিটির মূল সমস্যাগুলো গভীরভাবে বোঝেন, রাজনৈতিক পরিমন্ডল সম্পর্কে তাঁর সুদৃঢ় ধারণা রয়েছে। এছাড়াও, নিউইয়র্কজুড়ে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে তাঁর শক্তিশালী যোগাযোগ রয়েছে।

উল্লেখ্য, নাভা একটি কুইন্সভিত্তিক ভোটাধিকার নাগরিক অংশগ্রহণ বিষয়ক অ্যাডভোকেসি সংগঠন। সংগঠনটি গত ২৫ জুন বৃহস্পতিবার দ্বিবার্ষিক নির্বাচন করে এবং ২০২৬২০২৭ মেয়াদের জন্য কর্মকর্তাদের নির্বাচিত করে। ২০০৭ সালে একদল কমিউনিটি অ্যাক্টিভিস্টের উদ্যোগে প্রতিষ্ঠিত নাভা লক্ষ্য ছিল নিউ আমেরিকানদের মধ্যে নাগরিক অংশগ্রহণ জোরদার করা, যোগ্য ভোটারদের নিবন্ধন করা, প্রাইমারি সাধারণ নির্বাচনে ভোটদানে উৎসাহিত করা এবং ইমিগ্রান্ট কম্যুনিটিকে নাগরিক সম্পৃক্ততা অ্যাডভোকেসির একটি কার্যকর প্ল্যাটফর্ম প্রদান করা।

ভোটার আউটরিচ কার্যক্রমের পাশাপাশি, নাভা প্রার্থী ফোরাম এবং এশিয়ান হেরিটেজ উইমেন হিস্ট্রি মান্থ উদযাপনের মতো বড় কমিউনিটি ইভেন্ট আয়োজন করেছে, যা নিউইয়র্ক সিটির বৈচিত্র্যময় জাতিগত সম্প্রদায়গুলোকে একত্রিত করে। সংগঠনটি ইমিগ্রান্টদের সঙ্গে স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের সংযোগ স্থাপন এবং ইমিগ্রান্টদের প্রভাবিত করে এমন বিষয়গুলো নিয়ে অ্যাডভোকেসিতেও কাজ করে।

নির্বাচনে নাভা দীর্ঘদিনের সদস্য বোর্ড পরিচালক দীপা নাথকে সভাপতি এবং তাইবা আহমেদকে নির্বাহী পরিচালক হিসেবে নির্বাচিত করে। এছাড়াও নির্বাচিত হয়েছেনÑ সহসভাপতি শেখ গালিব রহমান, দিলরাজ বাচ্চু এবং বরিন্দর সিং, ডেপুটি নির্বাহী পরিচালক কেসি সিনেমা, আইন উপদেষ্টা নরেশ গেহি, মিডিয়া প্রেস ভেরোনিকা স্পেন্সার, রাজনৈতিক পরিচালক গ্যারি এল. ইয়াং, কম্পট্রোলার সুবল দেবনাথ, ইভেন্ট/রেকর্ডিং সেক্রেটারি লিন্ডা ্যামপার্টাব, কমিউনিটি অর্গানাইজিং পরিচালক রিচার্ড ইন, সদস্যপদ সেক্রেটারি নীল ত্রিবেদী, যুব সংগঠক রশ্মিকা চক্রবর্তী এবং সুচনা দে, বোর্ডের চেয়ারম্যান . হরি শুক্লা।

পরিচালনা পরিষদে আছেন, দিলীপ নাথ, রোকেয়া গ্রান্ট, চাক মোহন, জিনি পারসাদ, লারা গ্রেগরি, সাইফুল্লাহ ভূঁইয়া, শ্যাম কার্কি, অমর দয়াল, নবরাজ কে.সি. এবং শাইমি জ্যাকব।

উপদেষ্টা পরিষদে আছেন, এলিজাবেথ ক্রাউলি, রোন্ডা বিন্ডা, হার্শ পারেখ, লোইস মারবাখ, . ধনঞ্জয় সি. সাহা, ডা. প্রতাপ দাস, ফাহাদ সোলাইমান, পিযূষ প্যাটেল, জোহানা কারমোনা, রিচার্ড ডেভিড, ট্যামি ওশেরভ এবং ডা. মাসুদুল হাসান।

নাভা লক্ষ্য হলো ভোটের মাধ্যমে পরিবর্তন সৃষ্টি করা,’ সংগঠনটি জানিয়েছে।নিউ আমেরিকানদের প্রতিনিধিত্বের পথে এগিয়ে যেতে সহায়তা করার মাধ্যমে নাভা ইমিগ্রান্টদেও জন্য সিদ্ধান্ত গ্রহণের টেবিলে অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে।সংবাদ বিজ্ঞপ্তি।

Related Posts