জুস ক্লিনজ কি শরীরের বিষাক্ত পদার্থ দূর করে?

ডা. সজল আশফাক: আজকাল প্রায়ই শোনা যায় তিন থেকে সাত দিন শুধু ফল বা সবজির জুস খেলে শরীর নাকিডিটক্সহয়ে যায়, লিভারকিডনি পরিষ্কার হয়ে যায়। কথাটা শুনতে আকর্ষণীয় হলেও বিজ্ঞান কী বলে, একটু দেখা যাক। আমাদের শরীরে ইতিমধ্যেই একটি অত্যন্ত দক্ষ ডিটক্সিফিকেশন ব্যবস্থা কাজ করে চলেছে, প্রতিটি মুহূর্তে। যকৃত, কিডনি, ফুসফুস, পরিপাকতন্ত্র এবং ত্বকÑএই অঙ্গগুলো একসঙ্গে মিলে শরীরের বর্জ্য ক্ষতিকর পদার্থ নিয়মিত বের করে দেয়। এই প্রক্রিয়া চলতে থাকে ঘুমের মধ্যেও, কোনো বিশেষ জুস বা ডায়েটের সাহায্য ছাড়াই।

বাস্তবতা হলো, বর্তমান বৈজ্ঞানিক গবেষণায় জুস ক্লিনজ বা ডিটক্স ডায়েট শরীর থেকে বাড়তি টক্সিন বের করে দেয়, বা শরীরের স্বাভাবিক ডিটক্স প্রক্রিয়াকে আরও উন্নত করেÑএমন শক্তিশালী প্রমাণ নেই।

দীর্ঘদিন শুধু জুসে থাকলে যা হতে পারে:

প্রোটিনের ঘাটতি এবং তার ফলে পেশির ক্ষয়

রক্তে শর্করার ওঠানামা

পানিশূন্যতা ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা

ডায়াবেটিস বা কিডনি রোগে আক্রান্তদের জন্য বাড়তি ঝুঁকি

তাহলে শরীরকে সহায়তা করবেন কীভাবে?

জটিল কোনো ডায়েট নয়, বরং কয়েকটি সাধারণ অভ্যাসই যথেষ্ট:

ফল, শাকসবজি, পূর্ণ শস্য এবং চর্বিহীন প্রোটিনসমৃদ্ধ সুষম খাদ্য

পর্যাপ্ত পানি পান

নিয়মিত শারীরিক ব্যায়াম

পর্যাপ্ত ঘুম

অ্যালকোহল ধূমপান পরিহার

আপনার শরীর প্রতিদিনই নিঃশব্দে, অক্লান্তভাবে নিজের কাজ করে যাচ্ছে। তাই স্বল্পমেয়াদী জুস ক্লিনজের পেছনে না ছুটে, দীর্ঘমেয়াদী স্বাস্থ্যকর জীবনযাপনই শরীরকে সুস্থ রাখার সবচেয়ে কার্যকর টেকসই উপায়।

Related Posts