রোটারি ক্লাবের সম্মাননা পেলেন মিজান রহমান
বাঙালী প্রতিবেদনঃ লং আইল্যান্ডভিত্তিক রোটারি ক্লাব অব হিকসভিল সাউথের সপ্তদশ এপ্রিসিয়েশন এওয়ার্ডস গালা এবং ইন্সটলেশন সেরিমনি হলো গত ২৩ জুন উডবারির ক্রেস্ট হলো কান্ট্রি ক্লাবে। এই অনুষ্ঠানে ২০২৫—২০২৬ মেয়াদের প্রেসিডেন্ট তাহিরা শরিফের বিদায় এবং ২০২৬—২০২৭ মেয়াদের প্রেসিডেন্ট সন্ধ্যা ভাটিয়াকে স্বাগত জানানো হয়। এই অনুষ্ঠানে লাইফটাইম এচিভমেন্টের জন্য এওয়ার্ড প্রদান করা হয় বাংলাদেশী—আমেরিকান মিজান রহমানসহ অনু গুলাটিকে। এছাড়াও হল অব ফেম এওয়ার্ড দেয়া হয় রিজওয়ান কুরেশি, বংশি ভাই মেমোরিয়াল এওয়ার্ড প্রদান করা হয় শশি মালিক ও দালিপ মালিককে, লিডারশিপ এওয়ার্ড দেয়া হয় নিশি রাহল ও সাঈদ হাসানকে। উল্লেখ্য মিজান রহমান বিদায়ী কমিটির মিডিয়া ও পাবলিক রিলেশন্স ডিরেক্টর।
এই অনুষ্ঠানে বিভিন্ন কম্যুনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও কয়েকজন নির্বাচিত প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম স্টেট সিনেটর স্টিভ রোডস, টাউন অব নর্থ হেমস্টেড সুপারভাইজার জেনিফার ডি—সেনা, টাউন অব ওয়েস্টার বে’র ডিরেক্টর হ্যারি মালহোত্রা, লং আইল্যান্ড ইন্দো—আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট অনুজ শর্মা।
উল্লেখ্য মিজান রহমান ব্লু ওশেন ওয়েলথ সল্যুশন্সে ফিনান্সিয়াল এডভাইজার এবং ফিনান্সিয়াল এক্সিকিউটিভ হিসাবে ৩০ বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে মিলিয়ন ডলার রাউন্ড টেবিল, কোর্ট অব টেবিল এবং টপ অব দ্য টেবিল সম্মাননাসহ বিভিন্ন এওয়ার্ড পেয়েছেন।
রোটারি ক্লাবের বাইরে তিনি ভলান্টিয়ার্স এসোসিয়েশন ফর বাংলাদেশসহ লায়ন্স ইন্টারন্যাশনাল মেলভিন জোন্স এওয়ার্ড, রোটারি পল হ্যারিস এওয়ার্ড পেয়েছেন। তার প্রকাশিত বইএর নাম আমেরিকায় আমাদের নতুন প্রজন্ম।
অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেন রোটারি ক্লাব অব হিকসভিল সাউথের প্রেসিডেন্ট তাহিরা শরীফ।
