মামুন’স টিউটোরিয়ালের এওয়ার্ড অনুষ্ঠানে ড. অগাস্টিন || প্রতিটি কম্যুনিটিতে একজন মামুন দরকার

বাঙালী প্রতিবেদনঃ ব্রংক্স কুইন্সভিত্তিক টিউটোরিং সেন্টার মামুন টিউটোরিয়াল তাদের বার্ষিক এওয়ার্ড সেরিমনির আয়োজন করেছিল গত রবিবার পার্কচেস্টারের গোল্ডেন প্যালেসে। মামুন টিউটোরিয়ালে প্রশিক্ষণ নিয়ে যারা স্পেশালাইজড হাইস্কুলে যাবে আগামী ফল সেশনে, যারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে যাবে এমন ৬৮ মেধাবী শিক্ষার্থী এবং তাদের গর্বিত মাবাবারা সমবেত হয়েছিলেন এই অনুষ্ঠানে। এই তালিকায় ২০২৪ সালের কৃতি শিক্ষার্থীরাও ছিলেন।

এই এওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রংক্সের মন্টিফিয়োরি হসপিটালের প্রফেসর অগাস্টিন আকারাল। বিশেষ অতিথি ছিলেন এসেম্বলি সদস্য ক্যারিন্স রিস, ব্রংক্সের কম্যুনিটি বোর্ড ৯এর চেয়ার মোহাম্মদ এন. মজুমদার, এসেম্বলি প্রাইমারি প্রার্থী মেরি জোবায়দা, মূলধারার রাজনীতিক আবদুস শহীদ, মোহাম্মদ সোলায়মান আলী, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী সেলিনা উদ্দিন, ডা. নাহিদ খান প্রফেসর খুররম খুরশিদ।

মামুন টিউটোরিয়ালের প্রিন্সিপাল প্রতিষ্ঠাতা শেখ আল মামুনের  সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনি স্বাগত বক্তব্য দিতে গিয়ে শুরুতেই কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, আমার ছেলে ৯৯.৯৫ জিপিএ পেয়ে ব্রংক্স সাইন্স থেকে গ্রাজুয়েশন করেছে। এর জন্য পিতা হিসাবে আমি গর্বিত। আমি জানি আপনারাও (অভিভাবকরা) গর্বিত আপনাদের ছেলেমেয়েদের নিয়ে।

তিনি বলেন, শুধু জিপিএ ভাল হলেই সব কিছু নয়। এর পাশাপাশি তোমাদের (শিক্ষার্থীদের) মিউজিক, স্পোর্টস এবং অন্য এক্সট্রা একটিভিটিজেও যোগ দিতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, তোমাদের ব্যাকগ্রাউন্ড তোমাদের ডিফাইন করবে না। ডিফাইন করবে শিক্ষা এবং তোমাদের সাফল্য। আমেরিকা সকলের জন্য সেরা শিক্ষা অর্জনের সুযোগ দেয়। তোমরা সেই শিক্ষা গ্রহণ করছ। তোমাদের জন্য অপেক্ষায় আছে আগামীর দিনগুলি।

প্রফেসর খুরশিদ আশা প্রকাশ করে বলেন, তোমরা ভবিষ্যতে এক একজন শেখ মামুন হয়ে ওঠো।

কম্যুনিটি বোর্ড ৯এর পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানান মোহাম্মদ এন. মজুমদার। তিনি বলেন, আপনাদের ছেলেমেয়েদের সুযোগ দিন নিজ নিজ সাবজেক্ট নির্বাচন করতে। আবদুস শহীদ বলেন, ১৬ বছর আগে মামুন টিউটোরিয়ালের প্রথম অনুষ্ঠানে আমি প্রধান অতিথি থাকতে পেরে আজ গর্ব বোধ করি। মো. সোলাইমান আলী বলেন, আমাদের দুটি চোখ, অথচ শেখ আল মামুনের চার চোখ। মেরি জোবায়দা বলেন, শিক্ষাই সমতার ভিত্তি তৈরি করে। সেলিনা উদ্দিন বলেন, আমার মেয়ে মামুন টিউটোরিয়ালে পড়েছে। সে এখন সাইকোলজিস্ট হিসাবে হাসপাতালে কর্মরত। এসেম্বলিউয়োম্যান ক্যারিন্স রিস বলেন, শিক্ষা এমন জিনিস যা কেউ নিতে পারে না।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্ট্যানফোর্ডে ভর্তি হওয়া পুত্রের পিতা শরীফ হোসেন, কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া পুত্রের পিতা মো. আসাদুজ্জামান, ডার্টমুথ ইউনিভার্সিটিতে যাওয়া মেয়ের পিতা প্রদীপ বৈদ্য, আর কর্নেলে যাওয়া ছেলের পিতা মো. শাহাবুদ্দিন শামস। তারা সকলেই দীর্ঘদিন মামুন টিউটোরিয়ালে প্রশিক্ষণ গ্রহণ করেছে।

প্রধান অতিথি মি. অগাস্টিন বলেন, আমেরিকায় খালি হাতে এসে এদেশে নিজেদের দাঁড় করানো, বাড়ি কেনা, ভাল কলেজে যাওয়া, ছেলেমেয়েদের সেরা কলেজে পড়ানোকে আমি মনে করি অসাধারণ অর্জন। তিনি বলেন, আমি মনে করি প্রত্যেকটি কম্যুনিটিতে একজন শেখ মামুন থাকা দরকার।

মামুন টিউটোরিয়ালের প্রধান শেখ আল মামুনকে নিউইয়র্ক স্টেট এসেম্বলির পক্ষ থেকে সম্মাননা প্রদান করেন ক্যারিন্স রিস। এছাড়াও প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের হাতে মামুন টিউটোরিয়ালের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। আর গ্রুপ হিসাবে ২০২৪ ২০২৫ সালে জ্যাকসন হাইটস ব্রংক্স শাখা থেকে যারা স্পেশালাইজড হাইস্কুল এডমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন বিশেষায়িত স্কুলে যাচ্ছে তাদের এবং যারা বিভিন্ন কলেজে ভর্তি সম্পন্ন করেছে তাদের হাতে একটি ট্রফি তুলে দেন শেখ আল মামুন . ইসলাম মামুন।

বিভিন্ন নামী ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয়েছে তরা হলো এলহাম বিন মামুন নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, জামান মাহমুদ কলাম্বিয়া ইউনিভার্সিটি, সিয়াম খন্দকার নিউইয়র্ক ইন্সটিটিউট অব টেকনোলজি, পায়েল বৈদ্য ডার্টমুথ ইউনিভার্সিটি, লাবিবা চৌধুরী ইউনিভার্সিটি অব রচেস্টার, আফরাজ মাহমুদ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, আরহাম ইশরার কর্নেল ইউনিভার্সিটি।

বিশেষ অতিথিদের হাতেও ক্রেস্ট তুলে দেন শেখ আল মামুন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রেজাউল করিম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদিয়া খন্দকার।

Related Posts