নিউইয়র্ক সিটিতে যারা হারিয়েছেন হেলথ কভারেজ || কম বা বিনামূল্যে ইন্সু্যরেন্স দিচ্ছেন মেয়র

বাঙালী প্রতিবেদনঃ ফেডারেল সরকারের ঘোষণা অনুযায়ী জুলাই থেকে নিউইয়র্ক সিটির প্রায় লক্ষ মানুষ তাদের হেলথ কভারেজ হারিয়েছেন। মেয়র মামদানির অফিস থেকে পাঠানো সংবাদ অনুযায়ী যারা এই হেলথ কভারেজ হারিয়েছেন তাদের অবিলম্বে ৩১১এ ফোন করেহেলপ উইথ হেলথ কভারেজবলতে হবে। যারা টেক্সট করতে চান তাদের 55676 নম্বরে লিখতে হবে ‘CoveredNYC’’

মেয়র মামদানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যে ২০০,০০০ স্বল্প আয়ের মানুষএসেনশিয়াল প্লানএর কভারেজ হারিয়েছেন অর্থাৎ যারা ৩১,৯০০ ডলার থেকে বছরে ৩৯,৯০০ ডলার আয় করেন। তারা যেন অনতিবিলম্বে নিউইয়র্ক স্টেট অব হেলথ মার্কেট প্লেস এনরোল করেন। নভেম্বর পর্যন্ত যেন অপেক্ষা না করেন। সংবাদে বলা হয়েছে, এই এনরোলমেন্টের সময় জুলাই থেকে ৬০ দিন।

সংবাদে আরো বলা হয়, ইমিগ্রেশন স্ট্যাটাস যাই হোক না কেন NYC Care কর্মসূচীতে বার্ষিক আয় অনুসারে কম মূল্যে বা বিনামূল্যে হেলথ ইন্সু্যরেন্স পেতে পারেন। বিষয়ে কোনো ফিনানসিয়াল কাউন্সিলরের সাথে ৮৪৪৬৯২৪৬৯২ নম্বরে ফোন করে কথা বলতে পারেন অথবা নিউইয়র্ক সিটির হেলথ এন্ড হসপিটাল ফ্যাসিলিটিতে গিয়ে সরাসরি কথা বলতে পারেন।

অথবা nyc.gov/healthcoverage ভিজিট করে সেখানে দেয়া ইনকোয়ারি ফরম পূরণ করে তথ্য জানালে ওরা উত্তর দেবে। আর যারা নিকটস্থ এনরোলমেন্ট সেন্টারের ঠিকানা জানতে চান তারা গুগল করতে পারেন NYC Health Map।

Related Posts