প্রকাশিত হচ্ছে পেংগুইন থেকে ২০ অক্টোবর || তন্বী নন্দিনীর তৃতীয় বই স্টেলার স্মোক

বাঙালী প্রতিবেদনঃ বাংলাদেশী বংশোদ্ভুত কারকাস এওয়ার্ডপ্রাপ্ত লেখক তানাইস এর নতুন উপন্যাস স্টেলার স্মোক প্রকাশিত হচ্ছে আগামী ২০ অক্টোবর। তানাইস এর মূল নাম তন্বী নন্দিনী ইসলাম। এই বইটির প্রকাশক পেনগুইন র‌্যানডম হাউজ এর ডাটন। ৩২০ পৃষ্ঠার উপন্যাসটির হার্ডকভার সংস্করণের দাম ৩০ ডলার। নিউইয়র্কের এই লেখকের প্রথম উপন্যাস ব্রাইট লাইন্স। অপর বই ‘ইন সেনসোরিয়াম: নোটস ফর মাই পিপল’ ননফিকশন ক্যাটাগরিতে বিখ্যাত কারকাস এওয়ার্ড পায়। ব্রাইট লাইন্স সেন্টার ফর ফিকশন ফাস্টর্ নোভেল প্রাইজের জন্য ফাইনালিস্ট হয়। এছাড়াও এডমন্ড হোয়াইট ডেব্যু ফিকশন এওয়ার্ডের জন্যও ফাইনালিস্ট হয়।

তন্বী নন্দিনী ইসলাম তানাইস’র প্রকাশিতব্য স্টেলার স্মোক সম্পর্কে পাবলিশার উইকলি লিখেছেঃ “ঞধহধরং ফৎধিং ঃযব ৎবধফবৎ রহ রিঃয ঃযবরৎ ংঢ়রশু ধহফ ংবহংঁধষ াড়রপব—ফৎরাবহ হধৎৎধঃরড়হ...ওঃ’ং ধ ঝঃঁহহবৎ”. কারকাস ম্যাগাজিন লিখেছেঃ “খঁংয, ধসনরঃরড়ঁং...ঋঁহ ঃযব ভধহং ড়ভ বফমু, ংবহংড়ৎু, ফববঢ়—ফৎরাব ংঢ়বপঁষধঃরাব ভরপঃরড়হ”. অপর বাংলাদেশী বংশোদ্ভুত লেখক তাহমিনা আনাম লিখেছেন, “গবংসবৎরুরহম, ঢ়ৎবংপরবহঃ, ধহফ ঁঃঃবৎষু, বীঃৎধমধহঃষু ড়ৎরমরহধষ”.

ইলিনয়ে জন্ম নেয়া তন্বী নন্দিনীর শৈশব কেটেছে হিউস্টন, কলাম্বিয়া, সেন্ট লুইসে। পরে ব্রুকলিনে থিতু হন। তিনি ব্রুকলিন কলেজ থেকে এমএফএ করেন।

Related Posts