আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৯২
বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী ও পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে যারা শিক্ষকতা ও গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ
প্রফেসর শাওন এস.এম. রহমান
ইউনিভার্সিটি অব হাওয়াই এর হিলো ক্যাম্পাসের কম্পু্যটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংএর প্রফেসর ড. শাওন এস.এম. রহমান। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে ১৯৯৮ সালে কেমিকেল ইঞ্জিনিয়ারিংএ বিএসসি.ইং করেন। ২০০৩ সালে তিনি আমেরিকার নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পু্যটার সাইন্সে এম.এস. এবং ২০০৬ সালে একই ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংএ পিএইচ.ডি. করেন।
ড. মিনহাজ এফ. জিবরান
আইড্যাহো স্টেট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব কম্পু্যটার সাইন্সের এসোসিয়েট প্রফেসর ড. মিনহাজ এফ. জিবরান। তিনি ২০০২ সালে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, বাংলাদেশ থেকে কম্পু্যটার সাইন্স এন্ড টেকনোলজিতে বি.এসসি. করেন। এরপর ২০০৭এ ক্যানাডার ইউনিভার্সিটি অব লেথব্রিজ থেকে এম.এসসি. করেন। ২০১৪ সালে ক্যানাডার ইউনিভার্সিটি অব সাসকেচুয়ান থেকে কম্পু্যটার সাইন্সে পিএইচ.ডি করেন।
প্রফেসর মোহাম্মদ হাসান
ইন্ডিয়ানাপোলিসের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির লুডি স্কুল অব ইনফর্মেটিকস, কম্পু্যটিং এন্ড ইঞ্জিনিয়ারিংএর প্রফেসর ড. মোহাম্মদ হাসান। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে ১৯৯৮ সালে কম্পু্যটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংএ বি.এসসি. করেন। এরপর তিনি ২০০১ সালে ইউনিভার্সিটি অব মিনেসোটা থেকে কম্পু্যটার সাইন্সে এমএস করেন। পরে ২০০৯ সালে রেনসেলার পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ড্যাটা মাইনিং বায়োইনফর্মেটিক্সে পিএইচ.ডি. করেন।
