সোনালী এক্সচেঞ্জ বিজনেস প্রোমোশনাল ক্যাম্পেইন শুরু
নিউইয়র্ক (ইউএনএ)ঃ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সরকারী প্রধান বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের সাবসিডিয়ারী প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইন্ক প্রবাসী বাংলাদেশী সেবার মান আরো বৃদ্ধি করতে শুরু করেছে বিজনেস প্রমোশনাল ক্যাম্পেইন। প্রতিষ্ঠানটির জ্যামাইকা শাখা থেকে শুরু হয়েছে এই ক্যাম্পেইন। গত ৬ অক্টোবর মঙ্গলবার মাসব্যাপী এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ মহসিন কবীর। এসময় সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকের ম্যানেজার এমরাম হোসেন ভূইয়া, সিনিয়র অফিসার মনিউর রহমান ও কর্মকর্তা সৈয়দা আর মনসুর উপস্থিত ছিলেন।
সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ মহসিন কবীর মঙ্গলবার ইউএনএ প্রতিনিধির সাথে আলাপকালে জানান, সোনালী এক্সচেঞ্জ কোম্পানি তার কর্মকান্ডের মাধ্যমে দেশে অর্থ প্রেরণে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রবাসীদের কথা ভেবে বিশেষ করে গ্রাহক সেবা আরো বাড়াতে অক্টোবর মাসব্যাপী বিজনেস প্রমোশনাল ক্যাম্পেইন শুরু হলো। তিনি বলেন, বিশেষ করে অ্যাপসের মাধ্যমে অর্থ প্রেরণে প্রবাসীদের উদ্বুদ্ধ করাও এই ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। কেননা, অ্যাপসের মাধ্যমে সহজেই ঘরে বসে দেশে অর্থ প্রেরণ সম্ভব। এতে সময়ও বাঁচবে আবার দ্রুত অর্থ প্রেরণ করা যাবে। কাটা যাবে না বাড়তি অর্থ। এছাড়াও সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে বন্ড ক্রয় সহ বিভিন্ন সুবিধা রয়েছে।
মোহাম্মদ মহসিন কবীর বলেন, সোনালী এক্সচেঞ্জের জ্যামাইকা শাখার মাধ্যমে বিজনেস প্রমোশনাল ক্যাম্পেইন শুরু হলো। পর্যায়ক্রমে নিউইয়র্কের আরো ৫টি শাখা এবং নিউজাসীর্, লস এঞ্জেলেস ও জর্জিয়ার আটলান্টা শাখায় বিজনেস প্রমোশনাল ক্যাম্পেইনের কার্যক্রম চলবে।
প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ মহসিন কবীর মঙ্গলবার সকাল থেকে অপরাহ্ন পর্যন্ত জ্যামাইকা শাখায় অবস্থান করেন এবং আগত গ্রাহকদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের সেবার কথা জানান। এছাড়াও তিনি জ্যামাইকা শাখার কর্মর্তাদের নিয়ে ‘ওয়ান টু ওয়ান’ কথা বলে গ্রাহক সেবা আরো বৃদ্ধির আহ্বান জানান।
উল্লেখ্য, সোনালী এক্সেচেঞ্জের মাধ্যমে বছরব্যাপী স্বজনদের কাছে অর্থ প্রেরণ করেন প্রবাসী বাংলাদেশীরা। বিশেষ করে দুই ঈদের সময় রেকর্ড পরিমাণ অর্থ প্রেরণ করে থাকেন প্রবাসীরা।
