চাইল্ডকেয়ার ভাউচার প্রোগ্রামে দরিদ্র পরিবারের || শিশুরা পাবে সপ্তাহে ৩০০ ডলার
বাঙালী প্রতিবেদনঃ গভর্নর ক্যাথি হকুল এবং মেয়র জোহরান মামদানির যৌথ উদ্যোগে গৃহীত সিদ্ধান্তে বলা হয়েছে, নিউইয়র্ক সিটির স্বল্প আয়ের পরিবারের ১৩ বছর বয়সী শিশুরা প্রতি সপ্তাহে পাবে গড়ে ৩০০ ডলার করে। এই অর্থ চাইল্ডকেয়ার খাতে ব্যয় হবে। গত সোমবার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়ে মেয়র বলেন, হাজার হাজার শিশুর পরিবার এই চাইল্ডকেয়ার ভাউচার পাওয়ার প্রত্যাশায় নাম তালিকাভুক্ত করে রেখেছিল। গত মাসে এই ওয়েটলিস্টের সংখ্যা ৩০ হাজারে দাঁড়ায়। তিনি জানান, এর মধ্য থেকে প্রথম পর্যায়ে ১০,০০০ শিশুর জন্য এই ভাউচার প্রদান শুরু হবে শিগগিরই। তিনি বলেন, গত ১৫ মাস পরে আবার এই চাইল্ডকেয়ার ভাউচার প্রদান শুরু হচ্ছে। এটা কেবল শুরু।
উল্লেখ্য, যেসব পরিবার ফেডারেল দারিদ্র সীমার ৩০০% এর নিচে আয় করে, এবং যারা বাড়ি ভাড়া দিতে অসমর্থ, সেইসাথে যেসব পরিবারে ডিজাবেল শিশু রয়েছে, সেইসব পরিবারকে এই ভাউচার দেয়া হবে অগ্রাধিকারভিত্তিতে। ২০২১ সালে মোট ৪০,০০০ পরিবার যেখানে চাইল্ডকেয়ার ভাউচার পেত, এই অক্টোবরে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১১৩,০০০এ। চলতি ফিসক্যাল বছরের এই ভাউচার কর্মসূচীর বাজেট প্রায় ১.২ বিলিয়ন ডলার।
মেয়র জানান, যেসব পরিবারে ডিজাবেল শিশু রয়েছে, সেইসব পরিবার উক্ত শিশুর বয়স ১৯ বছর পর্যন্ত এই ভাউচার পাবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করা যেতে পারে হুপ.মড়া/পযরষফপধৎব ওয়েবসাইট ভিজিট করে।
