মামুন’স এর প্যারেন্ট—টিচার কনফারেন্স

ইউএসএনিউজঃ নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুলসমূহে ভর্তি প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। তীব্র প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে শিক্ষার্থীদের ব্যাপক প্রস্তুতির বিকল্প নেই। গত ১১ এপ্রিল শনিবার সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষা বিষয়ে মামুন টিউটোরিয়ালের ব্রংক্স শাখায় অনুষ্ঠিত প্যারেন্টটিচার কনফারেন্সে টিউটোরিয়ালের প্রিন্সিপ্যাল শেখ আল মামুন কথা বলেন। কনফারেন্সে তিনি স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের নিয়মকানুন, প্রস্তুতিসহ নানা পরামর্শ তুলে ধরেন। সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষা আগামী নভেম্বরের মাঝামাঝি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

প্যারেন্টটিচার কনফারেন্সে ম্যাথ টিচার শেখ আল মামুন জানান, স্টাইভ্যাসেন্ট, ব্রুকলীন টেক, ব্রংক্স সায়েন্সসহ ৮টি স্পেশালাইজড হাইস্কুলে নবম গ্রেডে ভর্তির জন্যে প্রতি বছর প্রায় ৩০ হাজার ছাত্রছাত্রী লিখিত পরীক্ষায় অংশ নেয়। ভর্তির সুযোগ পায় প্রা ৪০০০ জন। তিনি বলেন, সিটির স্পেশালাইজড হাই স্কুলগুলোতে ভর্তিও আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। তীব্র প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে ব্যাপকভাবে। বিশেষ গুরুত্ব দিতে হবে ইংলিশ ম্যাথ শিক্ষায়। তিনি জানান, তার প্রতিষ্ঠানের আন্তরিক প্রচেষ্টায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী স্পেশালাইজড হাই স্কুল স্টাইভেসেন্ট, ব্রংক্স সায়েন্স, ব্রুকলীন টেকসহ সিটির অন্যান্য হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। 

প্যারেন্টটিচার কনফারেন্সে টিউটোরিয়ালের ইংলিশ শিক্ষক স্কটও অভিভাবকশিক্ষার্থীদের উদ্দেশে নানা পরামর্শ দেন।

শেখ আল মামুন বলেন, একজন ছাত্র ভাল স্কুলে ভর্তি হতে পারলে তার জন্য স্কলারশিপসহ ভাল কলেজবিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়। ছেলেমেয়েদের ভাল ফলাফল নিশ্চিত করতে নিয়মিত পড়াশুনা, হোমওয়ার্কের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন থাকা বাঞ্ছনীয় বলে জানান তিনি। 

তিনি জানান, তার টিউটোরিয়ালে রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, এসএটি, পিএসএটিসহ স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত কোর্স চালু রয়েছে। হোমওয়ার্কে সহায়তাসহ অন্যান্য কোর্সও রয়েছে। এখানে কিন্ডারগার্টেন থেকে শুরু করে ১২ গ্রেড পর্যন্ত ছাত্রছাত্রীদের আফটার স্কুল, উইকেন্ড হোমওয়ার্কসহ সিটি এবং স্টেটের প্রস্তুতি সহায়তা দেয়া হয়। 

শেখ আল মামুন জানান, শিক্ষক হিসেবে নিজের সরাসরি তত্ত্বাবধানে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্কুলের অভিজ্ঞ শিক্ষক, আমেরিকান কলেজবিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীরা তার এখানে শিক্ষা দান করছেন। মামুন টিউটোরিয়ালের ফোনঃ ৯১৭৫৬১১০৯০, ৩৪৭৬৫৭০৫৩০ এবং ৭১৮৫০৭২১১৩।

Related Posts