সাইড এয়ারব্যাগ সমস্যায় ৪৪০,০০০ হন্ডা অডিসি মিনিভ্যান রিকল

বাঙালী প্রতিবেদনঃ গাড়ি বিষয়ক জার্নালকার এন্ড ড্রাইভারবৃহস্পতিবার জানাল, অত্যন্ত জনপ্রিয় গাড়ি হন্ডা ব্র্যান্ডের মিনিভ্যান অডিসি সাইড এয়ারব্যাগ সমস্যায় ৪৪০,০০০ গাড়ি রিকল করা হয়েছে। এই রিকলের কারণ হিসাবে বলা হয়েছে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যবতীর্ সময়কালের মডেলের সাইড এয়ারব্যাগ অপ্রত্যাশিতভাবে ডিপ্লয়েড হওয়ায় পর্যন্ত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে এই কারণে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

হন্ডা মোটর থেকে বলা হয়েছে, রাস্তার পটহোল বা গর্ত, স্পিড বাম্পে গাড়ি ঝাঁকি খেলে বা আকস্মিক ব্রেক করার কারণে অডিসি মিনিভ্যানের সাইড এয়ারব্যাগ খুলে যাওয়ায় প্যাসেঞ্জার আহত হওয়ার মত ঘটনা ঘটেছে। সে কারণে হন্ডা উক্ত সময়কালে নির্মিত অডিসি মিনিভ্যানকে নিকটস্থ অথরাইজড হন্ডা ডিলারের কাছে নিয়ে যেতে বলা হয়েছে। তারা হয় রিপ্রোগ্রামিং করবে, কিংবা এয়ারব্যাগ রিপ্লেস করবে।

Related Posts