তেহরানের আকস্মিক ঘোষণা || প্রেসিডেন্ট ট্রাম্পের সন্তোষ || হরমুজ প্রণালি খুলে দিল ইরান

বাঙালী প্রতিবেদনঃ বিপুল ধ্বংসযজ্ঞ, প্রাণহানি, ট্রমা আতংক এবং অর্থনৈতিক অনিশ্চয়তার পর অবশেষে নিউইয়র্ক সময় শুক্রবার সকালে ইরান ঘোষণা করল হরমুজ প্রণালি তেলবাহীসহ অন্যান্য পণ্যবাহী জাহাজ ট্যাংকার চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই ঘোষণা দিয়ে তার সোশাল মিডিয়া এক্স বলেন, তবে জাহাজগুলোকে নির্দিষ্ট রুট দিয়ে যেতে হবে। তিনি বলেন, ইসরাইললেবানন যুদ্ধবিরতি চুক্তির কারণেই ইরান এই সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই ঘোষণাকে স্বাগত জানালেও ইরানের যেসব বন্দরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে তা বলবত থাকবে বলে উল্লেখ করেছেন।

নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, এনবিসি নিউজ, সিএনএন, এসোসিয়েটেড প্রেস ব্রেকিং নিউজ হিসাবে এই খবরটি পরিবেশন করে জানায়, এই ঘোষণার সাথে সাথে নিউইয়র্ক স্টক মার্কেটের সূচক উর্ধমুখি হয়। এবং জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি কমে যায়।

এই খবরে ইয়োরোপীয় নেতৃবৃন্দ শুক্রবার প্যারিসে সমবেত হয়ে হরমুজ প্রণালি জাহাজ চলাচলে নিরাপদ রাখার ব্যাপারে আলোচনা করেন। এই মিটিংএ উপস্থিত ছিলেন, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, বৃটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। ইটালির প্রধানমন্ত্রীও প্যারিসের পথে ছিলেন বলে জানায় নিউইয়র্ক টাইমস।

শুক্রবার ওয়াশিংটন সময় সকাল :৪৫ মিনিটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তারএক্সএকাউন্টে লেখেন, লেবাননে যুদ্ধবিরতির সূত্র ধরেই হরমুজ প্রণালি সকল বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেয়ার ঘোষণা করা হলো যতদিন যুদ্ধবিরতি থাকবে ততদিনের জন্য।

এর পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশাল মিডিয়া ট্রু সোশালে লেখেনএইমাত্র ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেয়ার ঘোষণা দিল (জাহাজ) চলাচলের জন্য। ধন্যবাদ!’

সিএনএন সূত্রে বলা হয়েছে, অবশেষে স্বস্তির বার্তা দিল ইরান। লেবানন ইসরাইলের মধ্যে কার্যকর হওয়া ১০ দিনের যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্যসম্পূর্ণ উন্মুক্তঘোষণা করেছে তেহরান। শুক্রবার, ১৭ এপ্রিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এক বার্তার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্ট করে বলেন, যুদ্ধবিরতির অবশিষ্ট সময় পর্যন্ত সকল বাণিজ্যিক জাহাজ এই প্রণালি দিয়ে অবাধে যাতায়াত করতে পারবে।

আরাঘচি তার পোস্টে উল্লেখ করেন, লেবাননের পরিস্থিতির সঙ্গে সংহতি রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানেরপোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশনকর্তৃক আগে থেকে নির্ধারিত সমন্বিত রুট বা পথ অনুসরণ করতে হবে। 

হরমুজ প্রণালি খোলা ঘোষণার পর তেলের দাম ১১ শতাংশ কমল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১১ শতাংশ কমেছে। একই সঙ্গে মার্কিন শেয়ারবাজারেও সূচকে ঊর্ধ্বগতি দেখা গেছে। ইরানের হরমুজ প্রণালিসম্পূর্ণ খোলারাখার ঘোষণার পর শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি খোলা ঘোষণার পর পরই বিশ্ব বাজারে তেলের দাম কমতে শুরু করে। ব্রেন্ট ক্রুডের দাম ১০ দশমিক ৫৯ ডলার বা ১০ দশমিক শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৮ দশমিক ৮০ ডলারে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১০ দশমিক ৮০ ডলার বা ১১ দশমিক শতাংশ কমে প্রতি ব্যারেলের দাম ৮৩ ডলারে নেমে এসেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও শুক্রবার উর্ধগতি দেখা গেছে। ডাও জোন্স সূচক ৭৪৫ পয়েন্ট বা দশমিক ৫৪ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০ সূচক দশমিক শতাংশ নাসডাক সূচক শতাংশ বেড়েছে। সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ৩০ মার্চের সর্বনিম্ন অবস্থান থেকে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১১ শতাংশের এর বেশি বেড়েছে।

হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরান উন্মুক্ত করে দিলেও দেশটির ওপর নৌঅবরোধ বজায় রাখার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ১৭ এপ্রিল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পৃথক দুটি পোস্টে তিনি এই অবস্থান পরিষ্কার করেন। ট্রাম্প বলেন, ‘হরমুজ সম্পূর্ণ উন্মুক্ত ব্যবসার জন্য প্রস্তুত তবে ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত ওয়াশিংটন ইরানের বন্দরে অবরোধ বজায় রাখবে।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের লেনদেন ১০০% সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত শুধু ইরানের ক্ষেত্রে নৌ অবরোধ সম্পূর্ণ বলবৎ থাকবে।তিনি আরও বলেন, এই প্রক্রিয়াখুব দ্রুত এগিয়ে যাবেকারণ অধিকাংশ বিষয় আলোচনার মাধ্যমে ঠিক হয়েছে।

ট্রাম্পের এই ঘোষণার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির সময়ে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে।

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের অন্যতম দাবি ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহম্পতিবার লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন।

Related Posts