হামে শিশুমৃত্যু ২০০ ছাড়াল

ঢাকা থেকেঃ দেশে হাম হামের উপসর্গ নিয়ে বুধবার থেকে ২৪ ঘণ্টায় আরো শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয় শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। চলতি বছর পর্যন্ত হাম হামের উপসর্গ নিয়ে মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০৬।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে এক হাজার ১৯১ শিশু। এর মধ্যে ভর্তি হয়েছে ৮১১ শিশু। হাম শনাক্ত হয়েছে ৯২ শিশুর। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চলতি বছরের শুরু থেকে হামের প্রকোপ বাড়তে থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে সারা দেশের হাসপাতালগুলোর তথ্য সংগ্রহ শুরু করে। এতে চলতি বছর মোট আক্রান্তের তথ্য জানা যায়নি। ছাড়া হঠাৎ প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আক্রান্ত রোগীর একটি বড় অংশের ক্ষেত্রে এখনো নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু ৩৪ জনের।

উপসর্গ নিয়ে মৃত্যু ১৭২ জনের। শনাক্ত হাম রোগী তিন হাজার ৬৫ জন। উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ২৯ হাজার ৩৫২ জন। পর্যন্ত ১৩ হাজার ১২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ হাজার ৪৯৬ জন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীন বলেন, ‘ছয় মাস থেকে পাঁচ বছর বয়সের শিশুদের মধ্যে হামের প্রকোপ সবচেয়ে বেশি। তারা আগে এই টিকা নিয়ে থাকলেও তাদের আমরা আবার বুস্টার টিকার আওতায় আনছি।

সময় তিনি নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি গুজব প্রতিরোধে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় প্রতিরোধযোগ্য রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

Related Posts