নিউইয়র্কে বিনামূল্যে এয়ার কন্ডিশনার দেয়া হচ্ছে
বাঙালী প্রতিবেদনঃ যেসব পরিবারে ৬ বছরের কম বয়সী শিশু এবং ষাটোর্ধ বয়সী সদস্য রয়েছেন, অথবা যেসব পরিবারের কোনো সদস্যর মেডিকেল ইস্যু রয়েছে তারা বিনামূল্যে এয়ারকন্ডিশনার পাওয়ার জন্য আবেদন করতে পারেন। এছাড়াও বিনামূল্যে এয়ারকন্ডিশনার পাওয়ার জন্য পারিবারিক আয়ের শর্তও রয়েছে। যেমন কোনো সিঙ্গেল ব্যক্তি যদি মাসে ৩,৪৭৩ ডলার বা তার কম আয় করেন মাসে বা বছরে ৪১,৬৭৬ ডলার বা তার চেয়ে কম, তিনি এই এসি পাবেন বিনামূল্যে।
গত বুধবার থেকে হোম এনার্জি এ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা ঐঊঅচ এই আবেদন গ্রহণ শুরু করেছে। যেহেতু এই কর্মসূচীটি ফেডারেল সরকারের, তাই এ বছর পর্যন্ত এই বিনামূল্যে এয়ার কন্ডিশনার পাওয়া গেলেও আগামী বছর তা অনিশ্চিত। কারণ প্রেসিডেন্ট ইতোমধ্যেই এই অর্থ বরাদ্দ বন্ধের ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য ‘আগে আবেদন করলে আগে পাওয়া যাবে’ এই নিয়মে মজুত থাকা এসি বিতরণ করা হবে। গত বছর নিউইয়র্ক সিটির ২১,২২৫টি পরিবার বিনামূল্যে এয়ারকন্ডিশনার পেয়েছিল।
সামারে বিনামূল্যে এয়ার কন্ডিশনার দিলেও, শীতকালে হিটিংএ সহায়তা করার জন্য ঐঊঅচ কর্মসূচীতে নিউইয়র্ক সিটির ১০ লক্ষ স্বল্প আয়ের মানুষদের বিল পরিশোধে আর্থিক সহায়তা দেয়া হয়।
যারা আগ্রহী তারা সশরীরে ঐজঅ ইবহবভরঃ ঈবহঃবৎএ গিয়ে আবেদন করতে পারেন। যারা অনলাইনে আবেদন করতে চান, তারা ভিজিট করতে পারেন হু.মড়া ওয়েবসাইট।
