স্বাগত হেমন্ত
বাঙালী প্রতিবেদনঃ তথ্যটি অনেকের জানা, শুধু স্মরণ কিয়ে দেয়া। আগামী মঙ্গলবার ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ক্যালেন্ডারের পাতায় আসবে ‘ফল’। অর্থাৎ শুরু হবে হেমন্ত। আর এই দিন রাত এবং দিনের দৈর্ঘ্য সমান। পঞ্জিকার ভাষায় ‘হৈমন্তিক ইকুইনক্স’। অনেকেই লক্ষ্য করেছেন, দিনের দৈর্ঘ্য ছোট হয়ে আসছে। সূর্যাস্ত হবে আজ সন্ধ্যা ৭টায়। তাপমাত্রাও কমতে শুরু করেছে। দাবদাহের তীব্রতা নেই। রাতে এখন অনেকে হালকা কমফোর্টার বা ব্লাংকেট বা কাঁথা ব্যবহার করেন। ইতোমধ্যেই নিউইয়র্ক এলাকায় লেবার ডে উইকএন্ডের পর থেকে সমুদ্র সৈকত বন্ধ করে দেয়া হয়েছে।
ক্যালেন্ডারের পাতায় ‘ফল’ এলেও গাছের পাতা এখনো সবুজ এবং সজীব। পাতায় রং ধরা শুরু করবে অক্টোবরের মাঝামাঝি থেকে। আর পুরো প্রকৃতি বর্ণিল হয়ে উঠবে নভেম্বরের শুরুতে। তারপর হালকা ঝড়ো হাওয়া, আমেজ এবং পাতা ঝরা শুরু হবে।
প্রকৃতিতে না হোক ক্যালেন্ডারের পাতায় হলেও বলতে বাধা নেই ‘স্বাগত হেমন্ত’।
