নিউইয়র্ক টাইমস’র বিচারে আমেরিকার সেরা ৫০ রেস্তোরাঁর তালিকায় কড়াই চিকেন
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক টাইমসের বিচারে আমেরিকায় ৫০টি সবচেয়ে প্রিয় রেস্টুরেন্টের তালিকায় উঠে এসেছে বাংলাদেশী মা ও মেয়ের রেস্তোরাঁ কড়াই কিচেনের নাম। নিউজার্সির জার্সি সিটিতে যখন মা নূর—ই—গুলশান রহমান এবং মেয়ে নূর—ই—ফারহানা রহমান কড়াই কিচেন চালু করেন ২০১৮ সালে তখনই খবরটি দিয়েছিল সাপ্তাহিক বাঙালী। পরপরই নিউইয়র্ক টাইমস তাদের ফুড সেকশনে কড়াই কিচেনের খাবারের প্রশংসা করে রিভিউ ছাপলে সাড়া পড়ে যায়। পুরো আমেরিকার ৫০টি রেস্টুরেন্টের মধ্যে কড়াই কিচেন একটি হওয়ার খবরটি নিঃসন্দেহে গৌরবের। বিশেষ করে যে বিচার নিউইয়র্ক টাইমসের এবং যেখানে বাংলাদেশের নামটি আছে। নিউইয়র্ক টাইমস কড়াই কিচেনকে তাদের প্রিয় রেস্তোরাঁয় রাখার কারণ তাদের ভাষায় ‘মিস রহমান’স সুপারলেটিভ হোম কুকিং ইন আ ডেইলি’। অর্থাৎ প্রাত্যহিক অসাধারণ ঘরের রান্নার স্বাদ কড়াইএর খাবারে। টাইমসের প্রশংসা পেয়েছে তাদের চিলি আর মাস্টার্ড অয়েল। অর্থাৎ মরিচ আর সর্ষের তেলের যৌথ রেসিপিতে খাবার হয়ে ওঠে মনে রাখার মত মুখরোচক। ফলে প্রতিটি ভাতের দানার স্বাদ অনুভব করা যায়। টাইমস বলছে কড়াই ত্যাগ করার আগে তুমি আকারে বড় হয়ে উঠবে, সেই সাথে তোমার হৃদয়ও। মাত্র ১০০ শব্দে লিগায়া মিশানের লেখা এই রিভিউটিও যেন বিশালত্ব প্রকাশের পরিমিত প্রয়াস। এই একশ শব্দে যেমন আছে মা ও মেয়ের সম্পূর্ণ নাম, তেমনই আছে প্রতিষ্ঠাকালের তথ্য, সেই সাথে বাদ যায়নি বাংলাদেশের নামও। রিভিউ’র সাথে আছে মায়ের রান্নার এবং সার্ভিংএর ভিডিও। লিগায়া মিশান নিউইয়র্ক টাইমসের চিফ রেস্টুরেন্ট ক্রিটিক। খবরটি বেরিয়েছে বৃহস্পতিবার।
এর আগে চারবার নিউইয়র্ক টাইমস লিখেছে কড়াই কিচেনের ওপর। একবার ভূয়সী প্রশংসা করেছিল চিংড়ি দোপিয়াজার, একবার সামারে নিউইয়র্ক সিটির যেসব রেস্তোরাঁয় সেরা খাওয়া যাবে তার তালিকায় আসে কড়াই, আর একবার আমেরিকার সেরা ২৩টি ডিশের মধ্যে আসে কড়াই কিচেনের মেনু। খাদ্য বিষয়ক ম্যাগাজিন ‘ইটার’এর জরিপে নিউইয়র্ক সিটির বেস্ট হালাল রেস্টুরেন্টের তালিকায় উঠে আসে কড়াই’র নাম। এনজেডটকম’এর জরিপে নিউজার্সির ৯৯টি ‘গ্রেটেস্ট’ রেস্টুরেন্টের তালিকায় স্থান পায় কড়াই। সিএনএন লিখেছিল, ‘ঝড় যধারহম ঃযধঃ সবধষ ধঃ ঃযব কড়ৎধর করঃপযবহ, ড়য সু এড়ফ, রঃ ধিং ংড় ফবষরপরড়ঁংৃ অহফ ও’াব নববহ ভধহঃধপরুরহম ধনড়ঁঃ ঃযধঃ ভরংয’। এই রকম অজ¯্র রিভিউ রয়েছে কড়াই কিচেনের।
সবচেয়ে আনন্দের সংবাদ হচ্ছে কড়াই কিচেনের মেনুতে খাবারের নাম বাংলায় রাখা হয়েছে। যেমন রূপচান্দা ভাজা, লাউ চিংড়ি, রূপচান্দা মাছের ঝোল, মুরগির রোস্ট, ইলিশ—বেগুন—আলু, লুচি ব্রাঞ্চ, আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল ভর্তা, নাগা মরিচ আলু ভর্তা, শুটকি ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভাজা, ডাল, বাঁধাকপি, ডিম ভুনা, ফুলকপি ভাজি, লাবরা, সর্ষে ইলিশ, কই মাছ। অর্থাৎ প্রায় সবই। তবে ইংরেজি বানানে লেখা হয়েছে, যাতে সকলে পড়তে পারে (যদিও পাশে ইংরেজিতে অনুবাদ করা আছে প্যারেনথিসিসে)। এই মেনুকে বলা হয়েছে ‘আম্মা’স মেনু’।
কড়াই কিচেনের ঠিকানা ৫৭৬ ঝঁসসরঃ আবহঁব, ঔবৎংবু ঈরঃু, ঘঔ ০৭৩০৬, ফোন ২০১—৭২১—৬৫৬৬.
