ডাইভারসিটি প্লাজায় পোয়েমোবাইলে কবিতা পড়লেন সাবিনা শারমিন

বাঙালী প্রতিবেদনঃ অনুষ্ঠানটির নামপোয়েট্রি অন হুইলস পিপল পোয়েট্রি গ্যাদারিং। পোয়েমোবাইল (চড়বসড়নরষব) নামের একটি মিনিবাস নিয়ে কবিতার ফেরি করেন . স্টিভ জেইটলিন। ব্রুকলিনে ৩১ আগস্ট সেপ্টেম্বরে কবিতার সমাবেশ শেষে গত ১২ সেপ্টেম্বর শনিবার পোয়েমোবাইল এসেছিল জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। এর আয়োজক সিটিলোর। আর সিটিলোরের কোডিরেক্টর . স্টিভ।

পোয়েট্রি অন হুইলসের অনুষ্ঠান শুরু হয় বিকেল ৫টায়। সময় ইজেলে সেট করা বোর্ডে যার যা খুশি এবং নিজ ভাষায় একটি কবিতার পংক্তি লিখছিল। আয়োজকরা মাইক্রোফোনে জানাচ্ছিল পোয়েমোবাইলের উদ্দেশ্য। আর মিনিবাসের ভেতরে গাইডেড ট্যুর দিচ্ছিল। বাইরের ওয়ালে এবং অভ্যন্তরে শিলিং ভর্তি কবিতার লাইন। নতুন কবিদের, বিশেষ করে যারা পোয়েমোবাইলের আয়োজনে কবিতা পাঠ করেন সেসব কবির কবিতার পংক্তি। শুধু ইংরেজিতে নয়, নিজ নিজ দেশের কবিদের নিজেদের ভাষায় কবিতার পংক্তি ছাপা হয়েছে শিলিংএ। যদিও সেখানে বাংলা ভাষার কবিতা দেখা যায়নি।

সন্ধ্যা সাড়ে ছটায় বাংলাদেশী আমেরিকান আবৃত্তিকার উপস্থাপক সাবিনা শারমিনের কবিতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় কবিতার অনুষ্ঠান। মিনিট একটানা বাংলায় স্বরচিত কবিতা আবৃত্তি করেন সাবিনা শারমিন। তাকে বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস বা বিপার শিল্পী হিসাবে পরিচয় তুলে ধরেন . স্টিভ জেইটলিন। এছাড়াও কবিতা পাঠ করেন নিকোলাস লিনারেস, রাজন মহার্জন, পাওলো হ্যাভিয়ার, বারকো ডি প্যাপেল, সোলেদাদ চ্যাংগো, জুলিয়ান ডেভিড বানুয়েলোস, কিউলে মারিয়া লিসেলা।

কবিতা ছাড়াও গান ্যাপ পরিবেশিত হয়।

Related Posts