গভর্নরের ২০০ ডলারের এনার্জি চেক মেইলিং শুরু সোমবার থেকে
বাঙালী প্রতিবেদনঃ সাপ্তাহিক বাঙালীতে ২ সপ্তাহ আগে নিউইয়র্ক স্টেটের ৮০ লক্ষেরও বেশি অধিবাসীদের নামে ১৫০ থেকে ২০০ ডলারের এনার্জি রিবেট চেক আসার খবর প্রকাশিত হওয়ার পর থেকে অনেকেই জানতে চাচ্ছেন, কবে এই চেক তারা পাবেন। গভর্নর ক্যাথি হকুলের বরাত দিয়ে পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ২১ সেপ্টেম্বর এই চেক মেল করা শুরু হবে। ৮০ লক্ষ মানুষের সকলেই এই রিবেট চেক পাবেন এ বছর ডিসেম্বর মাসের মধ্যে।
গভর্নরের অফিস থেকে বলা হয়েছে ২০২৪ ট্যাক্স রিটার্নের ওপর ভিত্তি করে নিউইয়র্ক স্টেটের অধিবাসীদের এই চেক দেয়া হবে। যেসব পরিবার যৌথভাবে বছরে ১৫০,০০০ ডলারের কম আয় করে তারা পাবে ২০০ ডলারের চেক। এই ধরনের পরিবার বছরে ১৫০,০০০ ডলারের বেশি আয় কিন্তু ৩০০,০০০ ডলারেরর কম আয় করলে (ট্যাক্স রিটার্ন অনুযায়ী) পাবে ১৫০ ডলারের চেক। তবে যারা সিঙ্গেল এবং বছরে ১৫০,০০০ ডলারের কম আয় করেন, তারা পাবেন ১০০ ডলারের চেক।
এই চেকএর জন্য কারো সাথে যোগাযোগের প্রয়োজন নেই।
