প্রবাসীদের অধিকার রক্ষার উচ্চারণে হয়ে গেল || ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের কনভেনশন

জলি আহমেদঃ নিউইয়র্কে প্রবাসীদের অধিকার রক্ষা, সমাজসেবা এবং বিশ্বজুড়ে মানবাধিকার প্রতিষ্ঠার সংকল্প নিয়ে আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনকের উদ্যোগে আয়োজিত হলো জাঁকজমকপূর্ণ পঞ্চম কনভেনশন ও মেগা মিউজিক্যাল নাইট। গত ১ নভেম্বর রবিবার সন্ধ্যায় উডসাইডে অবস্থিত কুইন্স প্যালেসে এই উৎসবের আয়োজন করা হয়।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনকের বর্ণাঢ্য কনভেনশনের উদ্বোধন করেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট গিয়াস আহমেদ এবং সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। তাঁদের চমৎকার ও অনুপ্রেরণামূলক নির্দেশনার মাধ্যমে পুরো আয়োজনটি অত্যন্ত সফল ও সুন্দরভাবে উদ্বোধন করা হয়।

এছাড়া গেস্ট অব অনার ছিলেন সিনিয়র লোন অফিসার রেজা রশীদসহ একঝাঁক তারকা দ্যুতি। প্রবাসীদের আনন্দ হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন ঢালিউডের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় চলচ্চিত্র তারকারা। অনুষ্ঠানে মঞ্চ অলঙ্কৃত করেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক অমিত হাসান, চিত্রনায়ক শাকিল খান ও চিত্রনায়িকা শারমিন শীলা। 

এম এম শাহীন তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা আমেরিকার মতো এমন একটি সুন্দর ও সভ্য দেশে বসবাস করছি, যেখানে আমাদের পারস্পরিক সকল ভেদাভেদ, হানাহানি এবং বিদ্বেষ ভুলে গিয়ে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে একটি সুন্দর, আদর্শ ও শান্তিপূর্ণ সমাজ গঠন করতে পারি।’

রেজা রশীদ বলেন, ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রবাসের মাটিতে প্রবাসীদের অধিকার রক্ষা এবং সেই সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয় ও প্রয়াস নিয়েই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

সদস্য সচিব মিন্টু কুমার রায় বলেন, ‘প্রবাসী বাংলাদেশীদের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দে্যর শক্তিকেই আরও সুসংহত করতে চায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস।’

সংগঠনটির প্রেসিডেন্ট ড. রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ড. কামরুল ইসলামের সার্বিক পরিকল্পনা ও নেতৃত্বে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানের মূল গৌরব বৃদ্ধি করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী জামান উদ্দিন এবং সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মাসুদ রানা। এছাড়া আয়োজক কমিটির পক্ষে মূল কান্ডারীর ভূমিকা পালন করেন আহ্বায়ক তরিকুল এইচ বাদল, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, সদস্য সচিব মিন্টু কুমার রায়।

এবারের আয়োজনের মূল স্পন্সরশিপ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন প্লাটিনাম স্পন্সর গোল্ডেন এজ হোম কেয়ার, অল কাউন্টি হেলথ কেয়ার, মোহাম্মদ জাহিদুল আলম, সিনিয়র লোন অফিসার রেজা রশিদ। মিডিয়া পার্টনার ছিলো মিলেনিয়াম টিভি এবং সাপ্তাহিক ঠিকানা।

অনুষ্ঠানের শেষাংশে প্রেসিডেন্ট ড. রফিকুল ইসলাম সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রবাসে বাঙালিদের ঐক্য, অধিকার ও আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার রক্ষায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনকের এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কনভেনশনের মূল আকর্ষণ ছিল দেশ ও প্রবাসের জনপ্রিয় তারকাদের নিয়ে সাজানো লাইভ কনসার্ট। গানের পাশাপাশি অনুষ্ঠানের অন্যতম বড় আকর্ষণ ছিল বর্ণিল ও ফ্যাশনেবল আশা’স কালেকশনের সৌজন্যে আয়োজিত ফ্যাশন শো।


ড. জীবন বিশ^াসের জীবনের জলসাঘরে—২ ১৪ নভেম্বর শনিবার

বাঙালী প্রতিবেদনঃ বিশিষ্ট আইটি ইঞ্জিনিয়ার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি বিশেষজ্ঞ, কলামিস্ট এবং সংগীত শিল্পী ড. জীবন বিশ্বাসের দ্বিতীয় একক সংগীতানুষ্ঠান জীবনের জলসাঘরে ২ হবে আগামী শনিবার ১৪ নভেম্বর জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টার থিয়েটারে। গত বছর ড. জীবন বিশ্বাসের প্রথম একক সংগীতানুষ্ঠানে তিনি মান্না দে’র গাওয়া গান গেয়েছিলেন। দ্বিতীয় অনুষ্ঠানে গাইবেন সুরকার ও শিল্পী কমল দাশগুপ্তের গান।

উদীচী ইউএসএ ও উদীচী স্কুল অব পারফর্মিং আর্টস আয়োজিত এই জীবনের জলসাঘরে—২ অনুষ্ঠানে তাঁকে সংগত করবেন মন্দিরায় শহীদউদ্দিন, পারকাসনে রাকেশ ব্যানার্জি, তবলায় নতুন প্রজন্মের দীপ্ত রয় ও লিটন ফিলিপস, কীবোর্ডে সৌরভ দাস, গিটারে আজিম হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন মাহজাবিন মুমু।

অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছটায়। কোনো প্রবেশমূল্য নেই বলে তিনি জানিয়েছেন।


Related Posts