হোমহিটিংএর জন্য স্বল্প আয়ের পরিবারকে || ১,০৮৬ ডলার দেবে নিউইয়র্ক স্টেট
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক স্টেটের স্বল্প ও মধ্য আয়ের পরিবারগুলোর জন্য হোম এনার্জি এ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে হিটিংএর বিলে অর্থ সহায়তার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই হিপ বেনিফিট একটি পরিবার সর্বোচ্চ ১,০৮৬ ডলার পর্যন্ত পেতে পারে যদি বিভিন্ন শর্ত পূরণ করা হয়। এই বেনিফিটের অর্থ ব্যয় করা যাবে হিটিং অয়েল বা হিটিং বা কুলিং ইকুইপমেন্ট ক্রয়ের জন্য। উদাহরণ স্বরূপ, এই বেনিফিটের অর্থ পেতে পারে সেইসব পরিবার যাদের সদস্য সংখ্যা ৫, এবং মাসে ৭,৯৪৮ ডলার পর্যন্ত আয় করে। এছাড়াও যেসব পরিবারের কোনো সদস্য অসুস্থ সেসব পরিবারও এককালীন এই অর্থ পেতে পারে।
উল্লেখ্য এ বছর এই এনার্জি বেনিফিটের অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে হিটিং অয়েল, কেরোসিন ও প্রপেনের দাম বাড়ার কারণে। যেসব পরিবার হিটিং অয়েল বা কেরোসিন ব্যবহার করে তারা ৯০ থেকে ৯৯০ ডলার পর্যন্ত বেনিফিটের অর্থ পাবে। যেসব পরিবার হিটিংএর জন্য উড, পেলেট বা কয়লা ব্যবহার করে তারা পাবে ৬৫ থেকে ৭০০ ডলার।
গত সোমবার থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। যারা অন্যান্য সোশাল বেনিফিট পায়, তারা স্বয়ংক্রিয়ভাবেই এই হোম এনার্জি এ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে অন্তভুর্ক্ত হবে।
যারা আবেদন করতে চান তারা otda.ny.gov ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারেন এবং আবেদনও করতে পারেন।
