নিউইয়র্ক সিটিতে 40 Under 40 তে জেমি কাজীর নাম
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির রাজনীতিতে যারা সবচেয়ে দীপ্তিমান রাইজিং স্টার এবং বয়স ৪০ বছরের কম এই রকম ৪০ জনের তালিকা প্রকাশ করেছে ‘সিটি এন্ড স্টেট’। এই ৪০ জনের তালিকায় স্থান পেয়েছেন একজন বাংলাদেশী—আমেরিকান তরুণ। তার নাম জেমি কাজী। তিনি 32BJ SEIUএর নিউইয়র্ক স্টেট ও ফেডারেল পলিটিক্যাল কো—অর্ডিনেটর। তিনি এই লেবার সংগঠনের পলিটিক্যাল স্ট্রাটেজি এবং এনডোর্সমেন্ট পর্যবেক্ষণ করেন। এই সংগঠনে ক্লিনার, প্রোপার্টি মেইনটেনান্স ওয়ার্কাস, সিকিউরিটি, স্কুল, এয়ারপোর্ট ও ফুড সার্ভিস কোম্পানির হাজার হাজার কমীর্ রয়েছেন।
কুইন্সে বেড়ে ওঠা জেমি কাজী এ বছর স্টেট সিনেট প্রাইমারি নির্বাচনে এসেম্বলি সদস্য জেসিকা গনজালেস—রোহাসের ক্যাম্পেইন পলিটিক্যাল স্ট্রাটেজি তৈরি করে তার মনোনয়ন ছিনিয়ে আনতে সহায়তা করেন।
এর আগে তিনি নিউইয়র্ক সিটি কাউন্সিলে স্পিকার এড্রিয়েন এডামসের সময় কাজ করেন। এছাড়াও এসেম্বলি সদস্য ডেভিড উইপ্রিন ও ক্যাটালিনা ক্রুজের অফিসে সিনিয়র এডভাইজার, লেজিসলেটিভ ও বাজেট ডিরেক্টর হিসাবে কাজ করেন। জেমি কাজী নিজেই কুইন্সের এসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪এর ডেমোক্রেটিক স্টেট কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।
জেমি কাজী ‘সিটি এন্ড স্টেট’কে বলেন, ‘Community is everything. That’s your family. Community is where we turn our shared experiences and values into a strong collective voice and make meaningful change’।
