মেট্রো প্লাস হেলথ পেল ফোর—স্টার
বাঙালী প্রতিবেদনঃ গত বছরের মত নিউইয়র্ক সিটির জনপ্রিয় হেলথ ইন্সু্যরেন্স ‘মেট্রোপ্লাস হেলথ’ এবারও সেন্টারস ফর মেডিকেয়ার এন্ড মেডিকেইড সার্ভিসেস কতৃর্ক ‘ফোর—স্টার’ রেটিং পেল। নিউইয়র্ক সিটি হেলথ এন্ড হসপিটালস সাপ্তাহিক বাাঙলীতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বৃহস্পতিবার। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মেট্রোপ্লাস হেলথের এই অর্জনের পিছনে রয়েছে হাই কোয়ালিটি সেবা, সদস্যদের প্রতি যত্নশীল হওয়া এবং নিউইয়কার্রদের সুস্থতার জন্য সার্বিক প্রচেষ্টা। এই ফোর—স্টার রেটিং প্রযোজ্য হবে মেট্রোপ্লাস হেলথের মেডিকেয়ার এডভ্যান্টেজ প্লানসহ মেট্রোপ্লাস এ্যাভ্যান্টেজ প্লান (ঐগঙ উ—ঝঘচ), মেট্রোপ্লাস প্লাটিনাম প্লান (ঐগঙ) এবং মেট্রোপ্লাস আল্ট্রাকেয়ার (ঐগঙ উ—ঝঘচ)এ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় প্রতিবছর মেডিকেয়ার ইন্সু্যরেন্স প্লান বিশ্লেষণ করে ফাইভ—স্টারের মধ্যে রেটিং প্রদান করা হয়। ২০২৫ ও ২০২৬ সালের ড্যাটার ওপর ভিত্তি করে ২০২৭ সালের জন্য এই রেটিং নির্ধারণ করা হয়েছে।
মেট্রোপ্লাস হেলথের চিফ এক্সিকিউটিভ অফিসার ড. ট্যালায়া সোয়াটজ এই রেটিং প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করে বলেন, মেডিকেয়ার এডভ্যান্টেজে এই রেটিং যেমন আমাদের সেবার মানের স্বীকৃতি, তেমনি ভবিষ্যতে আরো ভাল সেবা দেয়ার ব্যাপারে অনুপ্রাণিত করবে।
মেট্রোপ্লাস হেলথের চিফ মেডিকেল অফিসার ড. সঞ্জীব শাহ বলেন, পরপর দুই বছর এই রেটিং প্রাপ্তির কৃতিত্ব আমাদের সকল টিমের।
