আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৯৩

বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী ও পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে যারা শিক্ষকতা ও গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ

ড. মোহাম্মদ টি. ইরফান

মেইনের লিবারেল আর্টস শিক্ষা প্রতিষ্ঠান বোডোইন কলেজের জন এফ. এন্ড ডরোথি এইচ. ম্যাগি এসোসিয়েট প্রফেসর এবং ডিজিটাল এন্ড কম্পু্যটেশনাল স্টাডিজ ও কম্পু্যটার সাইন্সের ডিরেক্টর ড. মোহাম্মদ টি. ইরফান। তিনি নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির স্টোনিব্রুক ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে ২০১৩ সালে কম্পু্যটার সাইন্সে পিএইচ.ডি করেন।

প্রফেসর ড. মুজতাবা ফুয়াদ

নর্থ ক্যারোলাইনার উইনস্টন—সালেম স্টেট ইউনিভার্সিটির কম্পু্যটার সাইন্সের পল ফুল্টন এনডাউড প্রফেসর এবং চেয়ার ড. মুজতাবা ফুয়াদ। তিনি সিলেটের শাহজালাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি থেকে ইলেক্ট্রনিক্স ও কম্পু্যটার সাইন্সে বি.এসসি. এবং একই বিষয়ে এম.এসসি. করেন। পরে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব এডেলেইড থেকে পুনরায় কম্পু্যটার সাইন্সে এম.এসসি. করেন। এরপর আমেরিকার মন্টানা স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পু্যটার সাইন্সে পিএইচ.ডি. করেন।

ড. জুনায়েদ সাত্তার

ইউনিভার্সিটি অব মিনেসোটা টুইন সিটিস এর কলেজ অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংএর ডিপার্টমেন্ট অব কম্পু্যটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংএর এসোসিয়েট প্রফেসর ড. জুনায়েদ সাত্তার। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোজি থেকে ২০০১ সালে কম্পু্যটার সাইন্সে বি.এস করেন। পরে ২০০৬ সালে ক্যানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে কম্পু্যটার সাইন্স ও রবোটিক্সে এম.এস. এবং ২০১২ সালে একই ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে পিএইচ.ডি করেন।

Related Posts