জানুয়ারি থেকে সাড়ে ৭ কোটি বয়স্ক মানুষের || সোশাল সিকিউরিটি বেনিফিট বাড়ছে
বাঙালী প্রতিবেদনঃ আমেরিকায় যেসব সিনিয়র সিটিজেন মাসে মাসে সোশাল সিকিউরিটি বেনিফিট পান, জানুয়ারি থেকে তাদের চেকে প্রায় ৭৫ ডলার বেশি দেখতে পাবেন। ওয়াশিংটন পোস্ট এবং এসেসিয়েটেড প্রেস এই খবরটি দিয়ে বলে, আমেরিকার অর্থনীতির ওপর নির্ভর করে ‘কস্ট অব লিভিং এডজাস্টমেন্ট’ বা ঈঙখঅ বিশ্লেষণ করে মাসে মাসে সোশাল সিকিউরিটি বেনিফিট ৩.৬% বাড়ানো হয়েছে। সংবাদ মাধ্যম দুটি জানাচ্ছে ২০২৩ সালের পর এবারই এত বেশি বৃদ্ধি হচ্ছে। তবে পোস্ট বলছে, মুদ্রাস্ফীতির গতির হারে এই বৃদ্ধি বয়স্ক ব্যক্তিদের খুব সামান্য সহায়তা করবে। কারণ ব্যুরো অব লেবার স্টাটিসটিক্সের তথ্য অনুযায়ী গত মাসে মূল্যবৃদ্ধির হার ছিল ৩.৭%।
জানুয়ারি ২০২৭ থেকে সিনিয়র ব্যক্তিরা যে সোশাল সিকিউরিটি বেনিফিট চেক পাবেন, তা দাঁড়াবে মাথাপিছু গড়ে ২,১৭০ ডলার।
ইরান যুদ্ধের কারণে আমেরিকায় মুদ্রাস্ফীতির কারণে জনজীবন অতীষ্ট। ফিনান্সিয়াল টাইমস ও ফোকালড্যাটার সর্বশেষ জরিপ অনুসারে দেশের অর্থনীতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্টের প্রতি মাত্র ২৫% মানুষ সমর্থন দিয়েছে।
উল্লেখ্য, আমেরিকার ৭ কোটি ৫০ লক্ষ (৭৫ মিলিয়ন) মানুষ সোশাল সিকিউরিটি বেনিফিট পায়। এর মধ্যে অবসরগ্রহণকারী ও যাদের ডিজ্যাবিলিটি আছে, তারাও অন্তভুর্ক্ত। এরা সকলেই জানুয়ারি থেকে প্রায় ৭৫ ডলার বর্ধিত হারে সোশাল সিকিউরিটি বেনিফিট চেক পাবে।
ওয়াশিংটন পোস্ট বলছে, অর্থনৈতিক কারণে ইতিমধ্যেই যারা মেডিকেয়ার প্লান ‘বি’তে তালিকাভুক্ত তারা ৯০ ডলারের চেক পাবেন।
