বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি নাঃ তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় থাকেন তিনি। এবার নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তানজিন তিশা সরাসরি বলেছেন, ‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না।’ সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে তিশা বলেন, সত্যি বলতে বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করেন না তিনি। তার ভাষ্য, দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। এমন অনেক ঝামেলায় সাধারণ মানুষকে পড়তে হয়, যা তারা প্রাপ্য নন। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায্য মনে হয় এবং ন্যায়বিচারও পাওয়া যায় না।
তানজিন তিশা আরও বলেন, বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। যে কোনো পরিস্থিতিতে মেয়েদের নিরাপত্তা বাড়ানোর ওপর জোর দেওয়া উচিত। নিজের সোনার গয়না নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি বলেন, তার মনে হয়েছে, সোনার গয়না ব্যাগে রেখে ঘোরার কী দরকার? বরং সেটি পরেই ঘোরা যায়। তার মতে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তানজিন তিশা। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মডেল হিসেবে পরিচিতি পান তিনি। ২০১২ সালে রিজভী ওয়াহিদ ও শুভমিতার গাওয়া ‘চোখেরই পলকে’ গানের সংগীতচিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিশা। এরপর ইমরান মাহমুদুলের ‘বলতে বলতে চলতে চলতে’ গানেও তাকে দেখা যায়।
ছোটপর্দায়ও একের পর এক নাটকে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেন তিনি। ২০২০ সালের ৪ জানুয়ারি সিএমভি নাটকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘ভালোবাসা তুই’ ওয়েব নাটকে অপূর্বর বিপরীতে অভিনয় করেন তিশা। এতে তাকে দেখা যায় একজন বিক্রয়কর্মীর চরিত্রে।
এদিকে, তানজিন তিশা ওটিটিতেও নিজের অভিনয়ের পরিধি বাড়িয়েছেন। এবার তার যাত্রা আরও বিস্তৃত হচ্ছে বড়পর্দায়। শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিশা। সিনেমাটি মুক্তির অপেক্ষায় থাকলেও এরই মধ্যে তিশার নতুন লুক, আত্মবিশ্বাসী উপস্থিতি ও চরিত্রের দৃঢ়তা দর্শকের আগ্রহ বাড়িয়েছে।
সাকিব ফাহাদ নির্মিত ‘সোলজার’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে দেখা যাবে তানজিন তিশাকে। এবছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি পোস্টে সিনেমাটিকে ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। সেখানে তিশার উপস্থিতিও আলোচনায় এসেছে। ছোটপর্দা ও ওটিটিতে কাজের পর বড়পর্দায় তার এই নতুন অধ্যায় কেমন হয়, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন দর্শক।
‘সোলজার’—এ তিশার লুকেও এসেছে ভিন্নতা। নতুন লুক, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং চরিত্রের দৃঢ়তাÑ সব মিলিয়ে সিনেমাটিতে তাকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে শাকিব খানের বিপরীতে তার জুটি সিনেমাটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। তবে শুধু জুটি নয়, চরিত্রটিও তিশার জন্য গুরুত্বপূর্ণ। বড়পর্দায় প্রথমবারের মতো নিজেকে উপস্থাপনের ক্ষেত্রে এই সিনেমা তার ক্যারিয়ারে নতুন একটি অধ্যায় যোগ করতে যাচ্ছে।
দেশপ্রেমনির্ভর গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘সোলজার’। গল্পের আবহ ও চরিত্রগুলোর বৈচিত্র্যের পাশাপাশি সিনেমাটিতে থাকছে একাধিক পরিচিত অভিনয়শিল্পীর উপস্থিতি। তানজিন তিশা ও শাকিব খানের সঙ্গে এতে অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ ও জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকে। ফলে বড়পর্দায় তিশার অভিষেকের পাশাপাশি তারকাবহুল এই সিনেমাটিকেও ঘিরে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।
অভিনয়ের শুরু থেকেই তানজিন তিশা নিজেকে ভিন্ন ভিন্ন মাধ্যমে উপস্থাপনের সুযোগ পেয়েছেন। ছোটপর্দায় কাজের মধ্য দিয়ে জনপ্রিয়তা পাওয়ার পর ওটিটিতেও অভিনয় করেছেন তিনি। এবার সেই অভিজ্ঞতা নিয়েই বড়পর্দায় পা রাখছেন। ফলে ‘সোলজার’ শুধু তার নতুন একটি সিনেমা নয়, বরং অভিনয়জীবনের পরিধি আরও বড় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সিনেমাটির মুক্তির তারিখ এখনও সামনে আসেনি। তবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে আসার অপেক্ষায় থাকা ‘সোলজার’ ঘিরে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে শাকিব খানের বিপরীতে তানজিন তিশার উপস্থিতি দর্শকের আগ্রহের অন্যতম কারণ। নতুন লুক ও দৃঢ় চরিত্রে তিশাকে বড়পর্দায় দেখার অপেক্ষা তাই ক্রমেই বাড়ছে। ছোটপর্দা ও ওটিটির পর এবার বড়পর্দায় নিজের অভিনয় দিয়ে দর্শকের সামনে নতুনভাবে হাজির হওয়ার পালা তানজিন তিশার।
