আবারও আলোচনায়টেইলর সুইফট

বিশ্ব সংগীতের ‘নতুন রানী’ টেইলর সুইফট নতুন গান লেখা ও কণ্ঠ দেয়া নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে তার নতুন একক 'পেশেন্ট জিরো' মুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন ২৫ সেপ্টেম্বর থেকে গানটি সবেই দেখতে ও শুনতে পাবেন। কিন্ত এই ঘোষণার পর পরই বিতর্কের জন্ম দিয়েছেন শিল্পীর চেহারা নিয়ে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত কারসাজির কারণে প্রচারমূলক ছবিটি বিতর্ক সৃষ্টি করেছে। ছবিটিতে দেখা গেছে, গায়িকা একটি হাতাকাটা, উঁচু গলার কালো পোশাক পরেছিলেন এবং একটি দেয়ালে হেলান দিয়েছিলেন। ছবিটি পোস্ট করার পর তার কাঁধ ও বাহু আলোচনার বিষয় হয়ে ওঠে। এক্স—এর অনেক অ্যাকাউন্টে মন্তব্য করা হয়েছে যে, শরীরের সাথে বাহুর সংযোগস্থলটি অতিরিক্ত মসৃণ করা হয়েছে, যার ফলে শরীরের রেখাগুলো অস্বাভাবিক দেখাচ্ছে। কেউ কেউ পরামর্শ দিয়েছেন যে, ত্বক থেকে শুরু করে কাঁধ এবং পোশাক পর্যন্ত ছবিটি ব্যাপকভাবে রিটাচ করা হয়েছে। অনেকে আবার ক্ষুব্ধ হয়ে প্রশ্ন তুলেছেন, টেইলরের প্রোফাইল শটটা এত বাজেভাবে এডিট করা কেন? এটা অতিরিক্ত ঝাপসা, প্রায় এআই—জেনারেটেড মনে হচ্ছে। একজন ভক্ত বলেছেন যে তিনি টেইলর সুইফটের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত, কিন্তু ব্যাপকভাবে সম্পাদিত ছবিটি তাকে অসন্তুষ্ট করেছে। অন্য একজন প্রশ্ন তুলেছেন যে, ছবির মুখটি কেন ‘টেইলর সুইফটের মতো দেখতে নয়।’ 

‘পেশেন্ট জিরো’ ঘোষণা করার আগে, টেইলর সুইফট তার সোশ্যাল মিডিয়া পরিচিতিতে ‘ড়’ অক্ষরটিকে ০ দিয়ে প্রতিস্থাপন করেন। তার ওয়েবসাইটে একটি কাউন্টডাউন ঘড়ি প্রদর্শন করে নতুন প্রজেক্টটির ঘোষণা দেওয়া হয়। মার্কিন সময় অনুযায়ী ২২ সেপ্টেম্বর বিকেলে ঘড়িটির সময় শেষ হলে, গায়িকা সিঙ্গেলটির মুক্তির তারিখ ঘোষণা করেন। টেইলর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, আমি আপনাদের সবাইকে জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আমার একেবারে নতুন সিঙ্গেল, ‘পেশেন্ট জিরো’, ২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। আপনারা আমার ওয়েবসাইটে ২৪ ঘণ্টার জন্য এটি প্রি—অর্ডার করতে পারবেন।’  

এদিকে, স্বামী ট্রাভিস কেলসির টাচডাউনে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে আবারও আলোচনায় মার্কিন পপ তারকা টেইলর সুইফট। কানসাস সিটি চিফসের ভিআইপি বক্স থেকে স্বামীর খেলা দেখছিলেন এই পপ তারকা। কেলস টাচডাউন করার পর টেইলর নিজের বিয়ের আংটির দিকে ইঙ্গিত করে বিশেষ বার্তা দিলেন টেইলর। 

গত রবিবার ‘সানডে নাইট ফুটবল’—এ কেলসির দুর্দান্ত মুহূর্তের সাক্ষী হন টেইলর। সেদিন চিফসের জার্সির আদলে তৈরি ট্যাংক টপ ও জিনস পরেছিলেন তিনি। কেলস টাচডাউন করার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন টেলর। তখনই ক্যামেরায় ধরা পড়ে তার বিয়ের আংটির দিকে ইঙ্গিত করার দৃশ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আংটির দিকে ইঙ্গিত করে টেলর বলছেন, ‘ওই তো আমার স্বামী।’

আরেকটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘সে আমার, সে আমার।’ এরপর ভিআইপি বক্সে থাকা অতিথিদের সঙ্গে আনন্দে যোগ দেন তিনি। টেলরকে অন্যদের জড়িয়ে ধরতেও দেখা যায়। পাশাপাশি উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘হ্যাঁ! টাচডাউন!’

ট্রাভিস কেলসির খেলা দেখতে টেলরকে নিয়মিতই গ্যালারিতে দেখা যায়। ২০২৩ সালে তাদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর থেকে কেলসির এনএফএল ম্যাচে টেলরের উপস্থিতি আলোচনার বিষয় হয়ে উঠেছে। এবারও তার উচ্ছ্বাসের মুহূর্তটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর কয়েক দিন আগেও চিফসের একটি ম্যাচে উপস্থিত ছিলেন টেলর। সেবার তার পাশে ছিলেন অভিনেতা টম ক্রুজ। কেলসির অতিথি হিসেবে ম্যাচ দেখতে গিয়েছিলেন ক্রুজ। এর আগে ‘নিউ হাইটস’ পডকাস্টেও উপস্থিত হয়েছিলেন তিনি।

‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’—এ হাজির হয়ে সেই ম্যাচে টেইলরের সঙ্গে তার কথোপকথনের কথাও জানিয়েছিলেন ক্রুজ। টেইলর তাকে ফুটবল সম্পর্কে অনেক কিছু শেখাচ্ছিলেন বলে জানান তিনি।

২০২৩ সালে টেলর সুইফট ও ট্রাভিস কেলসির সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। এরপর দ্রুতই তাদের প্রেমের সম্পর্ক পপ সংস্কৃতির আলোচিত বিষয়ে পরিণত হয়। ২০২৫ সালের আগস্টে তারা বাগদানের খবর জানান। বিয়ের পরও কেলসির ম্যাচে টেলরের উপস্থিতি অব্যাহত রয়েছে। গ্যালারিতে তার উচ্ছ্বাস, স্বামীকে উৎসাহ দেওয়া এবং দুজনকে ঘিরে নানা মুহূর্ত প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এবার টাচডাউনের পর বিয়ের আংটি দেখিয়ে টেলরের ‘ও তো আমার স্বামী’ বলার দৃশ্যও সেই তালিকায় যোগ হলো।

Related Posts