পারমিতার উপন্যাস নিয়ে কুইন্স লাইব্রেরিতে অথর—টক ২০ সেপ্টেম্বর

নিউইয়র্কঃ নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরির সেন্ট্রাল শাখা লাইব্রেরিতে আগামী রবিবার ২০ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে তরুণ কথাসাহিত্যিক পি. পারমিতাকে নিয়ে একটি বিশেষঅথর টকহবে। সেন্ট্রাল লাইব্রেরির অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে লেখকের সদ্য প্রকাশিত প্রথম উপন্যাস অঢ়ঢ়বঃরঃব নিয়ে আলোচনা হবে।

স্বনামধন্য প্রকাশনা সংস্থা দ্য ডায়াল প্রেস থেকে আগস্টে প্রকাশিতএ্যাপিটাইটইতোমধ্যে পাঠকদের আগ্রহ সৃষ্টি করেছে। অনুষ্ঠানে পি. পারমিতা তাঁর উপন্যাসের বিষয়বস্তু, লেখক হয়ে ওঠার নেপথ্যে, সাহিত্যিক প্রেরণা এবং এ্যাপিটাইট রচনার প্রস্তুতি ভাবনা অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন। থাকবে বই থেকে পাঠ, দর্শকশ্রোতাদের সঙ্গে প্রশ্নোত্তর এবং বইয়ে স্বাক্ষর প্রদানের পর্ব।

উল্লেখ্য, পি. পারমিতা বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হকের কন্যা।

কুইন্স সেন্ট্রাল লাইব্রেরির ঠিকানাঃ ৮৯১১ গবৎৎরপশ ইষাফ., ঔধসধরপধ.

Related Posts