নির্বাচনের আগে দাম কমবে না ঃ হোয়াইট হাউস || নিউইয়র্ক সিটিতে গ্যাসের গ্যালন $৪.৪১

বাঙালী প্রতিবেদনঃ প্রেসিডেন্ট ট্রাম্পের বরাত দিয়ে এসোসিয়েটেড প্রেস বলছে, বর্তমানে ব্যারেল প্রতি পেট্রোলের দাম বেড়ে যে ১০০ ডলার অতিক্রম করেছে, তা নভেম্বরের মধ্যবতীর্ নির্বাচনের আগে কমানো সম্ভব হবে না। উল্লেখ্য, বুধবার তেলের দাম লাফ দিয়ে % বৃদ্ধি পেলে প্রেসিডেন্ট সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন। তিনি বলেন, নির্বাচন শেষ হলেই তেলের দাম কমা শুরু করবে। এসোসিয়েটেড প্রেস বলছে, ইরান যুদ্ধের কারণে পেট্রোলের দাম বৃদ্ধি অব্যাহত থাকায় ট্রাম্প প্রশাসন প্রচন্ড চাপের মুখে রয়েছে। তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তেলের মূল্যবৃদ্ধির সাথে আমেরিকায় বিভিন্ন নিত্যপণ্যের দামও বেড়ে যায়, যা সরাসরি আমেরিকার জনগণের জীবনযাপনে আঘাত হানে। প্রেসিডেন্ট ডালাসে মিডটার্মের আগে রিপাবলিকান কনভেনশনে যোগ দেয়ার আগে বলেন, নির্বাচনে রিপাবলিকানরা জয়ী হবে, ফলে ইরান যুদ্ধ থামিয়ে দেবে। তারা প্রকৃতপক্ষে নিবার্চনে রিপাবলিকানদের হারানোর জন্য তেলের দাম বাড়িয়ে দেয়ার কারসাজি করছে।

প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি নির্বাচনের সাথে সাথে যুদ্ধ থেমে যাবে। কারণ ইরান বেশিদিন যুদ্ধ চালাতে পারবে না।

উল্লেখ্য, ট্রিপল দেয়া তথ্য অনুযায়ী শুক্রবার নিউইয়র্ক সিটিতে রেগুলার গ্যাসের গ্যালন প্রতি গড় দাম ছিল ডলার ৪১ সেন্ট। আর আমেরিকায় গ্যালন প্রতি গড় গ্যাসের দাম দাঁড়িয়েছে ডলার। ক্যালিফোর্নিয়া স্টেটে গ্যাসের দাম সর্বোচ্চ হলেও, টেক্সাসে গ্যালন প্রতি গড় গ্যাসের দাম ডলার ৬৭ সেন্ট।

Related Posts