বিসমিল্লাহ পোলট্রির নতুন সংযোজন লাইভ গোট এন্ড ল্যাম্ব কর্ণার উদ্বোধন
বাঙালী প্রতিবেদনঃ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে বৃহস্পতিবার উদ্বোধন হলো ২৪ বছরের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান বিসমিল্লাহ হালাল পোলট্রির লাইভ গোট এন্ড ল্যাম্ব সেকশন। উডসাইডের ৫৫ স্ট্রিটে অবস্থিত বিসমিল্লাহ’র নিজস্ব ভবনের ভেতরে এই গোট এন্ড ল্যাম্ব সেকশন করা হয়েছে। উদ্বোধনের দিন সেখানে ৯টি ছাগল দেখা গেল।
বিশিষ্ট সংবাদকমীর্ মুহাম্মদ শহীদুল্লাহর সঞ্চালনায় সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান হয় বিশিষ্টজন এবং সম্পাদক ও সংবাদকমীর্দের উপস্থিতিতে। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম বিশিষ্ট আলেম মওলানা আবু জাফর বেগ, আবু হুরায়রা মসজিদের ইমাম মওলানা মোহাম্মদ ফায়েকউদ্দিন, ইমাম ইদ্রিস, আবদুল মোমিন ভুঁইয়া এবং আবদুস সালাম ভুঁইয়া।
মওলানা ফায়েকউদ্দিন বলেন, যেসব ব্যবসায়ী কাস্টমারদের সেবা দেয়ার উদ্দেশে ব্যবসা পরিচালনা করেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের সাফল্যের দরোজা খুলে দেন। তিনি বলেন, ‘বিসমিল্লাহ’ এমন একটি শব্দ যার ভেতরে আল্লাহর অনেক নিয়ামত রয়েছে।
মওলানা ফায়েকউদ্দিন নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, আমি এখানে কোরবানি দিয়ে যে মনোযোগ ও সেবা পেয়েছি তার কোনো তুলনা নেই। তিনি বিসমিল্লাহ পোলট্রির সিইও আবদুস সালাম ভুঁইয়ার ভূয়সী প্রশংসা করেন।
মওলানা আবু জাফর বেগ দরুদ শরীফ পাঠ শেষে বলেন, আমাদের খাওয়া হালাল হলে, আমাদের দোয়াও কবুল হবে। তিনি বলেন, হালাল উপার্জন নামাজের মতই ফরজ।
তিনি এই প্রতিষ্ঠানের নাম বিসমিল্লাহ দেয়ায় প্রশংসা করে বলেন, আপনারা যে গত ২৪ বছর অত্যন্ত সাফল্যের সাথে ব্যবসা পরিচালনা করে উত্তরোত্তর উন্নতি করছেন, তার অন্যতম কারণ এই নাম। আপনারা আগামী দিনগুলিতেও এই নামের প্রতি আপনাদের বিশ্বাস অটুট রাখবেন।
বিসমিল্লাহ হালাল পোলট্রির সত্ত্বাধিকারী আবদুস সালাম ভুঁইয়া বলেন, ২৪ বছর ধরে আমি ও আমার বড় ভাই এই ব্যবসা চালিয়ে যাচ্ছি। আমরা একমাত্র লাইভ পোলট্রি যারা নিউইয়র্ক স্টেট শারিয়াহ বোর্ড কতৃর্ক অনুমোদিত। আমি সবসময় চেয়েছি সৎভাবে ব্যবসা করব, কাস্টমারদের ভাল পণ্য দেব, অতিরিক্ত লাভ করব না এবং তাদের সাথে ভাল ব্যবহার করব। কারণ একজন কাস্টমার একবার মাত্র এলে ব্যবসা হয় না, ব্যবসা তখনই সফল হবে যখন বারবার আসবে।
আবদুল মোমিন ভুঁইয়া বলেন, আমি ফ্লোরিডায় গ্যাস স্টেশনের ব্যবসা করতাম। কিন্তু সেই গ্যাস স্টেশন বিক্রি করে নিউইয়র্কে এসে দুই ভাই বিসমিল্লাহ হালাল পোলট্রির ব্যবসা শুরু করি।
সালাম ভুঁইয়া জানান, তিনি বাফালোতে বিসমিল্লাহ এ্যাগ্রো ফার্ম খুলেছেন। নিজেদের ফার্মে গরু, ছাগল, ল্যাম্ব রেইজ করে বিক্রি করতে চান। তিনি বলেন, নিউইয়র্ক সিটির নিকটবতীর্ এলাকায় আরো একটি এ্যাগ্রো ফার্ম খোলার পরিকল্পনা করছেন।
শেষে মওলানা আবু জাফর বেগ বিসমিল্লাহ হালাল পোলট্রির নতুন সংযোজন হালাল লাইভ গোট এন্ড ল্যাম্বের সার্বিক সাফল্য কামনা করে দোয়া—মোনাজাত পরিচালনা করেন।
