নিউইয়র্ক গ্লোবাল শর্টফিল্ম ফেস্টে যুক্ত হলো বিপা
নিউইয়র্কঃ নিউইয়র্ক ফিল্ম ফাউন্ডেশন আয়োজিত নিউইয়র্ক গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট ২০২৭—এর প্রধান অংশীদার হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস, বিপা।
উৎসবটি আগামী বছর মে মাসের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে উৎসবের অনুষ্ঠানসূচি, ভেন্যু, শিশু—কিশোর ও তরুণদের কার্যক্রম, কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্পন্সরশিপ এবং আয়োজক কমিটি গঠনের বিষয়ে কাজ শুরু হয়েছে।
১৯৯৩ সালে নিউইয়র্কে বসবাসরত কয়েকজন বাংলাদেশী শিল্পীর উদ্যোগে বিপা প্রতিষ্ঠিত হওয়ার তিন দশকের বেশি সময় ধরে নিউইয়র্কের বহুজাতিক সাংস্কৃতিক সমাজে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দিতে কাজ করছে।
শিল্পশিক্ষা ও নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার ক্ষেত্রে বিপার দীর্ঘ অভিজ্ঞতা ২০২৭ সালের উৎসবে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন আয়োজকেরা।
নিউইয়র্ক ফিল্ম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ফেস্টিভ্যাল ডিরেক্টর শামীম আল আমিন জানান, স্টুডেন্ট ফিল্ম বিভাগের পাশাপাশি এবার নতুনভাবে শিশু চলচ্চিত্র বিভাগ যুক্ত করা হয়েছে। শিশু—কিশোর ও তরুণদের জন্য চলচ্চিত্র নির্মাণবিষয়ক এক বা দুটি কর্মশালা আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
তরুণ অংশগ্রহণকারীদের সৃজনশীলতা উৎসাহিত করতে উৎসবে ফেস্টিভ্যাল স্পিরিট এওয়ার্ড প্রদান করা হবে।
বিপার সঙ্গে কাজ করার সুযোগকে স্বাগত জানিয়েছে নিউইয়র্ক ফিল্ম ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির মতে, এই অংশীদারত্ব একটি শক্তিশালী, সৃজনশীল ও অর্থবহ বার্ষিক চলচ্চিত্র উৎসব গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে আরও স্বনামধন্য সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠন সহযোগী অংশীদার হিসেবে এই উদ্যোগে যুক্ত হতে পারে।
গত ১ সেপ্টেম্বর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ঋরষসঋৎববধিু—এর মাধ্যমে ২০২৭ সালের উৎসবের জন্য চলচ্চিত্র জমা নেওয়া শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, স্টুডেন্ট ফিল্ম, শিশুদের চলচ্চিত্র ও মিউজিক ভিডিওসহ নির্ধারিত বিভিন্ন বিভাগে তাদের কাজ জমা দিতে পারবেন।
ঋরষসঋৎববধিু—এর মাধ্যমে চলচ্চিত্র জমা দিন: . সংবাদ বিজ্ঞপ্তির।
