নিউইয়র্ক সিটির স্কুলের নিকটবর্তী রাস্তায় স্পিড ১৫ মাইল
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির স্কুল খোলার আগের দিন গত বুধবার মেয়র জোহরান মামদানি জানালেন, দুইশরও বেশি স্কুল লোকেশনে নতুন স্পিড সাইন বসানো হয়েছে। আগের ২০ বা ২৫ মাইলের পরিবর্তে বৃহস্পতিবার স্কুল খোলার দিন থেকে নতুন স্পিড ১৫ মাইলের সাইন বসানো হবে। এই নতুন স্পিড সাইন বসানো হয়েছে ‘স্যামিস ল’ অনুযায়ী। মেয়র জানান শিশু শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য স্কুল এলকায় প্রথমবারের মত গেটেড ওপেন স্ট্রিট করা হচ্ছে। এই গেটেড স্ট্রিটের যাত্রা শুরু হয়েছে ম্যানহ্যাটানের ট্রাইবেকায়। পরিকল্পনা মোতাবেক ‘ওপেন স্ট্রিট’ করবে ৩০০টি স্কুলের সামনে বা পার্শ্ববতীর্ রাস্তায়।
এইসব তথ্য জানানোর সময় মেয়র মামদানির সাথে ছিলেন সিটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের কমিশনার মাইক ফ্লিন। উল্লেখ্য স্যামি নামে দুই কিশোর স্কুলের কাছে সড়ক দুর্ঘটনায় নিহত হলে তাদের নামে ‘স্যামি’স ল’ নামে সিটি কাউন্সিল নতুন আইনের নামকরণ করে।
মেয়র দায়িত্ব গ্রহণের পরপরই স্কুলের সামনের ও পার্শ্ববতীর্ রাস্তায় গাড়ির গতিবেগ ঘন্টায় ১৫ মাইল করার ঘোষণা দেন।
