খুলে দেয়া হলো টাইমস স্কয়ারের অবজার্ভেটরি ডেস্ক

বাঙালী প্রতিবেদনঃ টাইমস স্কয়ার ম্যানহ্যাটানের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। কোটি কোটি মানুষ এখানে আসে এর আলো ঝলমল চেহারা দেখার জন্য। সবসময় গিজগিজ করে পর্যটক। মেয়র মাইকেল ব্লুমবার্গ টাইমস স্কয়ারে প্রথম গাড়ির ট্রাফিক কমিয়ে দিয়ে পথচারীদের অগ্রাধিকার দেয়ার ব্যবস্থা করেন। টাইমস স্কয়ারের মূল আকর্ষণের উৎস ৩১ ডিসেম্বর জিরো আওয়ারে নতুন বছরকে বরণ করার জন্য বল ড্রপের উৎসব। এখানে এত বিপুল সংখ্যক মানুষ আসে বলেই এই এলাকা প্রধানত বিজ্ঞাপনী বাজার। শত শত বিলবোর্ডে দিনরাত আলো জ্বলছে। সেই আলোও পর্যটকদের জন্য আকর্ষণ তৈরি করে। বলা হয়ে থাকে এই সব বিলবোর্ড অনেক প্রতিষ্ঠানের স্টকমূল্যকে চাঙ্গা রাখে।

টাইমস স্কয়ারকে আরো সুচারুভাবে পর্যবেক্ষণের জন্য অর্থাৎ চতুর্দিক দেখার সুবিধার্থে টাইমস স্কয়ারের স্কাইওয়ে খুলে দেয়া হলো সকলের জন্য। এই অবজারভেটরি ডেক ১৯ তলায় অবস্থিত। সেখান থেকে ৩৬০ ডিগ্রি দেখা যাবে। ওয়ান টাইমস স্কয়ারকে পুনর্নির্মাণ সম্পন্ন করার পর গত সপ্তাহে এই ডেক খুলে দেয়া হয়। ৫০০ মিলিয়ন ডলারের রিডেভেলপমেন্ট প্রকল্পের অংশ এই অবজারভেটরি ডেক।

ওয়ান টাইমস স্কয়ারে গেলে একটি স্বচ্ছ কাচের এলিভেটর ১৯ তলায় নিয়ে যাবে। এই টাইমস স্কয়ার স্কাইওয়াকে যেতে পর্যটকেদের জন্য মাথাপিছু টিকিট ৩০ ডলার। তবে নিউইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য ডিসকাউন্ট আছে বলে জানানো হয়েছে। গুগলে গিয়ে ঙহব ঞরসবং ঝয়ঁধৎব টাইপ করলে যাবতীয় তথ্য পাওয়া যাবে।

Related Posts