ব্রংক্সে ক্যারাম টুর্নামেন্টে সুহেল—খালেদ চ্যাম্পিয়ন

নিউইয়র্কঃ প্রবাসের কর্মব্যস্ত জীবনে নির্মল আনন্দ দিতে ব্রংক্সে অনুষ্ঠিত হয় ব্রংক্স ক্যারাম এসোসিয়েশন বিসিএ দ্বৈত ক্যারাম টুর্নামেন্ট। গত এপ্রিল সোমবার এই টুর্নঅমেন্ট হয় ব্রংক্সের একটি পার্টি হলে। দিনভর চলে এই প্রতিযোগিতা। স্ট্রাইকারের নিখুঁত নিশানায় আর গুটির শৈল্পিক টোকায় কয়েক শত দর্শককে মুগ্ধ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সুহেলখালেদ জুটি।

বিসিএ সহসাধারণ সম্পাদক সুহেল আহমদের সঞ্চালনায় এবং সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে এক আড়ম্বরপূর্ণ উদ্বোধনী সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি সাবেক তারকা ক্রীড়াবিদ আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল হাসিম হাসনু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিসিএ সাধারণ সম্পাদক শাহ্ ইকবাল রাজু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টারলিং ডায়াগনস্টিক ফার্মেসীর সত্ত্বাধিকারী মোহাম্মদ আলী, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মুমিনুল ইসলাম, সাবেক ফুটবলার মকন মিয়া, ইনস্যুরেন্স ব্রোকার মোহাম্মদ সালাউদ্দিন, রিয়েলটর লুৎফুন নাহার, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, রেদোয়ানা রাজ্জাক সেতু এবং সিপিএ জাকির চৌধুরী।

বিভিন্ন স্টেট থেকে আগত ৪০টি দল নকআউট পদ্ধতিতে এই লড়াইয়ে অংশ নেয়। পুরো টুর্নামেন্টটি পরিচালনার দায়িত্বে ছিলেন নজমুল ইসলাম, মহসিন মিয়া, মোহাম্মদ কবির, মো. জুয়েল আহমদ, মাহবুব মামুন, দেওয়ান কোরেশি, বদরুল ইসলাম, ফাহিম ফয়সল, মুরহাদ আহমদ, বুরহান উদ্দিন, খালেদ হাসান, দাইয়ান হোসেন এবং শুভ্র খান।

আয়োজনকে সফল করতে নেপথ্যে থেকে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ রনি, মো. রাহেল আহমদ, হোসেন শিমুল, মো. জুবায়েদ হোসেন, শাহিন মিয়া, মনসুর আহমদ লুৎফুর রহমান।

টানটান উত্তেজনার ফাইনাল শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়:

চ্যাম্পিয়ন: সুহেলখালেদ জুটি (ব্রংক্স, নিউইয়র্ক) তারা পুরস্কার হিসেবে পান নগদ হাজার ডলার ট্রফি।

রানারআপ: এনুসাকাওয়াত জুটি (ওজন পার্ক) তারা পুরস্কার পান ,৮০০ ডলার ট্রফি।

তৃতীয় স্থান: কামরুল (সিনিয়র)—শহিদ জুটি (মিশিগান) (৮০০ ডলার ট্রফি)

চতুর্থ স্থান: রুমন (সিনিয়র)—কামরুল (জুনিয়র) জুটি (মিশিগান)

আয়োজক সুহেল আহমদ ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তির।

Related Posts