নিউইয়র্ক সিটি ট্রানজিটে আবারও স্টেশন এজেন্ট পদে পরীক্ষার ঘোষণা

নিউইয়র্কঃ নিউইয়র্ক সিটির মেয়র অফিসসহ সিটি প্রশাসনের বিভিন্ন বিভাগে বাংলাদেশীদের চাকুরীর সুযোগ দিন দিন বাড়ছে। এইসব চাকুরীর জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় কৃতকার্যরা সিটিতে চাকুরী করছেন। সম্প্রতি নিউইয়র্ক সিটি ট্রানজিট বিভাগে আবারওস্টেশন এজেন্টপদের জন্য একটি পরীক্ষার ঘোষণা দেয়া হয়েছে। এই পরীক্ষায় অংশ নিতে আগ্রহী বাংলাদেশীদের সুবিধার্থে সিটি ট্রানজিটে কর্মরত কর্মকর্তাদের ব্যক্তিগত উদ্যোগে একটি ফ্রি সেমিনারের আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট পরীক্ষা বিষয়ে অংশগ্রহণকারীদের প্রাথমিক ধারণা দেয়া হয়। খবর ইউএনএর। 

জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট মিলনায়তনে গত ১৭ এপ্রিল সন্ধ্যায় আয়োজিত সেমিনারে শতাধিক বাংলাদেশী অংশ নেন। এসময় অংশগ্রহণকারীদের আবেদন প্রক্রিয়া এবং পরীক্ষার প্রস্তুতি উভয় ক্ষেত্রেই ধারণা দেয়া এবং সহায়তা করা এবং নানা পরামর্শ দেয়া হয়। নিউইয়র্ক সিটি ট্রানজিটে কর্মরত বাংলাদেশী কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে সেমিনারটি পরিচালনা করেন তারেক আহমদ, আহনাফ আলম, মাহমুদা ফেরদৌস, তারিক জাহিরি, মোমিন হোসাইন, সোফাওয়ান চৌধুরী,ফাহিমা জাহান, আজাদ তালুকদার, রুকসানা বেগম, কৌশিক বিশ্বাস, বিধান পাল, সাইফ আজাদ, অসিম চন্দ এবং জুবায়ের আহমদ।

নিউইয়র্ক সিটি ট্রানজিটে কর্মরত বাংলাদেশী কর্মকতা জুবায়ের আহমদ বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান, বর্তমানে সিটি ট্রানজিটে বিপুর সংখ্যক বাংলাদেশীআমেরিকান বিভিন্ন পদে কাজ করছেন। অনেকে সুপারভাইজার পদসহ উচ্চপদস্থ পদেও কর্মরত। আমরা চাই আরো বাংলাদেশী সিটি ট্রানজিটে যোগ দিন। এই লক্ষ্যে আমরা ফ্রি সেমিনারের আয়োজন করেছি। অনেক সাড়াও পেয়েছি। আশা করছি এই সেমিনার অনেকের উপকারে আসবে। তিনি আরো বলেন, আমরা যারা এমটিএতে জব করি, আমাদের কোন সংগঠন নেই। তবে আমরা সবাইএমটিএ পরিবারহিসেবে বার্ষিক অনুষ্ঠান করি। আমাদের কর্মকান্ড আর সেবার অংশ হিসেবে আমরা জব বিষয়ক সেমিনার অনুষ্ঠানের আয়োজন করে থাকি।

Related Posts