অভিষেকের ২০ বলে ১০০!
স্পোর্টস প্রতিবেদনঃ আইপিএলের মঞ্চে আজ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে চলল কেবল অভিষেক শর্মার তান্ডব। দিল্লি ক্যাপিটালসের বোলারদের ক্লাব স্তরে নামিয়ে এনে মাত্র ৬৫ বলে ১৩৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেললেন এই বাঁহাতি ওপেনার। আর এই ইনিংসের পথেই তিনি ভেঙে দিলেন মহেন্দ্র সিং ধোনির এক বিশাল রেকর্ড। অভিষেকের আজকের ইনিংসটি ছিল পাওয়ার হিটিংয়ের এক অনন্য প্রদর্শনী। তিনি তার ১৩৫ রানের ১০০ই করেছেম ১০টি চার এবং ১০টি ছক্কায়। অর্থাৎ মাত্র ২০ট বলে।
ছক্কায় ছাড়ালেন ‘ফিনিশার’ ধোনিকে
ম্যাচে নামার আগে টি—টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের ছক্কা সংখ্যা ছিল ৩৪১টি। কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে (৩৫০টি ছক্কা) টপকাতে তার প্রয়োজন ছিল ১০টি ছক্কা। ইনিংসের নবম ছক্কাটি মেরে তিনি ধোনিকে স্পর্শ করেন এবং দশম ছক্কাটি হাঁকিয়ে ধোনিকে টপকে ভারতের হয়ে টি—টোয়েন্টিতে পঞ্চম সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান হয়ে যান।
টি—টোয়েন্টিতে ভারতীয়দের সর্বোচ্চ ছক্কা:
রোহিত শর্মা ৫৫৫, বিরাট কোহলি ৪৪৩, সূর্যকুমার যাদব ৪২৩, সঞ্জু স্যামসন ৪০৫, অভিষেক শর্মা ৩৫১, মহেন্দ্র সিং ধোনি ৩৫০।
বিরাটের রেকর্ডে ভাগ বসালেন অভিষেক
শুধু ছক্কাই নয়, সেঞ্চুরির তালিকাতেও আজ ইতিহাস গড়েছেন অভিষেক। এটি ছিল টি—টোয়েন্টি ফরম্যাটে তার **৯ম সেঞ্চুরি**। এর ফলে বিরাট কোহলির করা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ৯টি টি—টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন তিনি। বর্তমানে রোহিত শর্মা (৮টি) এবং ঈশান কিষানকে (৭টি) পেছনে ফেলে তিনি এখন কোহলির সাথে যুগ্মভাবে শীর্ষে।
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আজ ৪৭ বলে শতক পূর্ণ করা অভিষেক শেষ পর্যন্ত ১৩৫ রানে অপরাজিত থাকেন। তার এই অতিমানবিক ইনিংসের ওপর ভর করেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাহাড়প্রমাণ রান স্কোরবোর্ডে তুলেছে হায়দ্রাবাদ।
