কত ভাবেই না খাচ্ছি লবণ!

ডা. সজল আশফাক: আমরা প্রতিদিন খাদ্য থেকে যত লবণ গ্রহণ করি, তা প্রায়শই সুপারিশকৃত সীমার চেয়ে অনেক বেশি। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অনুযায়ী, দিনে ,৫০০,৩০০ মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ নিরাপদ হলেও যুক্তরাষ্ট্রে গড়ে একজন মানুষ ,৪০০ মিলিগ্রাম গ্রহণ করে। এই অতিরিক্ত লবণের প্রধান উৎস হলো প্রসেসড রেস্টুরেন্টের খাবারযেমন বেকন, স্যুপ, রুটি, পিজ্জা, বার্গার, পনির, সয়াসস, চিপস ইত্যাদি। এসব খাবারে স্বাদ সংরক্ষণের জন্য অনেক বেশি লবণ থাকে।

সোডিয়াম শরীরে পানি ধরে রাখে, ফলে রক্তচাপ বাড়ে ধমনী ক্ষতিগ্রস্ত হয়। এতে ধীরে ধীরে ধমনীতে চর্বি জমে অ্যাথেরোস্ক্লেরোসিস (অঃযবৎড়ংপষবৎড়ংরংবা ধমনী শক্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

গবেষণায় দেখা গেছে, উচ্চ লবণযুক্ত খাদ্য রক্তচাপ বাড়ানোর আগেই ধমনীতে ক্ষতি করতে পারে। তাই লবণ কমানো হৃদরোগ, স্ট্রোক উচ্চ রক্তচাপ প্রতিরোধে গুরুত্বপূর্ণ।

নিজে রান্না করা খাবার, টাটকা ফলসবজি কম লবণযুক্ত খাদ্য বেছে নিয়ে সহজেই হৃদযন্ত্র সুস্থ রাখা সম্ভব। আর লবণ আপনি যেভাবে খান না কেন তা শরীরেই ঢুকছে। সেক্ষেত্রে বাড়তি লবণ একই ক্ষতি করবে। তবে এও ঠিক যে শরীরের জন্য পরিমাণ মত লবণ দরকার আছে। তাই বলে শরীরে লবণের ঘাটতি ঘটানো চলবে না।

Related Posts