আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৭৭

বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে যারা শিক্ষকতা গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ

. মো. শাফায়েত হোসেন

সাদার্ন কানেকটিকাট স্টেট ইউনিভার্সিটির কম্পু্যটার সাইন্স ডিপার্টমেন্টের এসোসিয়েট প্রফেসর . মো. শাফায়েত হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পু্যটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংএ বি.এস. করেন ২০০৬ সালে। তিনি দুইবার এম.এস. করেন। প্রথম এম.এস. করেন ২০১১ সালে লুইজিয়ানা টেক ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিকসে আর দ্বিতীয়টি করেন ২০১২ সালে একই ইউনিভার্সিটি থেকে কম্পু্যটার সাইন্সে। ২০১৪ সালে তিনি কম্পু্যটেশনাল এনালাইসিস এন্ড মডেলিংএ পিএইচ.ডি. করেন একই ইউনিভার্সিটি থেকে।

. মোহাম্মদ তারিকুল ইসলাম

সাদার্ন কানেকটিকাট স্টেট ইউনিভার্সিটির কম্পু্যটার সাইন্সের প্রফেসর . মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি ২০০৬ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে কম্পু্যটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংএ বি.এসসি. করেন। ২০১৪ সালে ইউনিভার্সিটি অব কেনটাকি থেকে কম্পু্যটার সাইন্সে এম.এস. এবং একই ইউনিভার্সিটি থেকে কম্পু্যটার সাইন্সে পিএইচ.ডি. করেন। তার গবেষণার বিষয় ডিপ লার্নিং এন্ড বায়োইনফর্মেটিক্স।

. মোহাম্মদ খান

ইস্ট টেনিসি স্টেট ইউনিভার্সিটির কলেজ অব বিজনেস এন্ড টেকনোলজির ডিপার্টমেন্ট অব কম্পু্যটিংএর এ্যাসিস্ট্যান্ট প্রফেসর . মোহাম্মদ খান। এছাড়াও তিনি উক্ত ইউনিভার্সিটির নেটওয়ার্ক সাইন্স এন্ড এনালাইসিস ল্যাবের ডিরেক্টর। তিনি ইউনিভার্সিটি অব লুইসভিল, কেনটাকি থেকে কম্পু্যটার সাইন্স এন্ড কম্পু্যটার ইঞ্জিনিয়ারিংএ এম.এসসি. পিএইচ.ডি. করেন।

Related Posts