উরুগুয়ের সাথে ২—২ গোলে ড্র করে কেপ ভার্দের ইতিহাস

স্পোর্টস প্রতিবেদনঃ প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে একের পর এক চমক উপহার দিচ্ছে কেপ ভার্দে। গত সপ্তাহে অন্যতম ফেবারিট স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয়ার পর এবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষেও ড্র করেছে আফ্রিকার পশ্চিম উপকূলের ছোট দ্বীপরাষ্ট্রটি। ম্যাচের ২১তম মিনিটে ফ্রিকিক থেকে কেভিন পিনা কেপ ভার্দের ইতিহাসে প্রথম বিশ্বকাপ গোলটি করেন। পরে বদলি হিসেবে নেমে হেলিও ভারেলা সমতাসূচক গোল করে দলকে অবিশ্বাস্য ফল এনে দেন। ম্যাচ শেষে কেপ ভার্দের কোচ পেদ্রো লেইতাঁও ব্রিতো বলেন, ‘বিশ্বের ছোট ছোট জাতীয় দলগুলোর জন্য একটি বার্তা দিতে চাই আমরা। কোনো দেশ ছোট হতে পারে, অর্থনৈতিকভাবে সংগ্রামে থাকতে পারে, কিন্তু দৃঢ়তা থাকলে বড় দলগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সম্ভব।গ্রুপএইচ’— কেপ ভার্দে উরুগুয়ে দুদলেরই এখন পয়েন্ট। শেষ ম্যাচে কেপ ভার্দের প্রতিপক্ষ সৌদি আরব। মায়ামি স্টেডিয়ামে অধিকাংশ দর্শকই ছিল উরুগুয়ের সমর্থক। পিনার দুর্দান্ত ফ্রিকিকে ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে প্রথমার্ধের শেষ দিকে ম্যাক্সি আরাউহো আগুস্তিন কানোব্বিও গোল করে উরুগুয়েকে ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ম্যাচে প্রভাব ফেলেন ভারেলা। মাথিয়াস অলিভেরার ভুল পাসের সুযোগ নিয়ে অনেকটা ফাঁকা পোস্টে বল জড়িয়ে সমতা ফেরান তিনি। জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলটি বিশ্বকাপ অভিষেকে করায় আবেগাপ্লুত ভারেলা বলেন, ‘আমি এমন মুহূর্তের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এভাবে ঘটবে ভাবিনি। ভাষায় প্রকাশ করতে পারছি না।উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা বলেন, ‘দলের সাংগঠনিক ভুলগুলোর দায় প্রধান কোচ হিসেবেই আমার। সেই ভুলের জন্য আমাদের বড় মূল্য দিতে হয়েছে।কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া আবারো দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। এবার গ্যালারিতে উপস্থিত ছিলেন তার মা, স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে ভিসা না পাওয়ায় তিনি মাঠে থাকতে পারেননি।

শেষ বাঁশি বাজার পর কেপ ভার্দের খেলোয়াড়রা সমর্থকদের দিকে ছুটে যান। বিজয় না পেলেও তাদের উচ্ছ্বাস ছিল জয়ের উদযাপনের মতোই। কেপ ভার্দের ডিফেন্ডার স্তোপিরা বলেন, ‘আমরা বিশ্বাস করি, কঠোর পরিশ্রম করি এবং ভালো ফুটবল খেলি। এখন লক্ষ্য একটাইনকআউট পর্বে ওঠা।

Related Posts