নকআউটে ১৩ দল, অপেক্ষায় ১৯

স্পোর্টস প্রতিবেদনঃ কারা উঠল শেষ বত্রিশে, বাদ পড়ল কারা

১২ গ্রুপের মধ্যে ৬টি গ্রুপের সব ম্যাচ শেষ। এরই মধ্যে রাউন্ড অব থার্টি টুর ১৯টি দল চূড়ান্ত হয়ে গেছে। বাদ পড়েছে ৮টি। বাকি ২১টি দল অপেক্ষায় ১৩টি জায়গার জন্য।

নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুটি দল এবং তাদের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থান দল এই পর্বে খেলার সুযোগ পাবে। আগামী ২৮ জুন থেকে জুলাইয়ের এই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। 

শেষ ৩২ জায়গা করেছে যে সব দল

গ্রুপ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা

গ্রুপবি’: সুইজারল্যান্ড, কানাডা বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা

গ্রুপসি’: ব্রাজিল, মরক্কো

গ্রুপডি’: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া

গ্রুপ’: জার্মানি, আইভরিকোস্ট ইকুয়েডর

গ্রুপএফ’: নেদারল্যান্ডস, জাপান সুইডেন

গ্রুপআই’: ফ্রান্স, নরওয়ে

গ্রুপজে’: আর্জেন্টিনা

গ্রুপকে’: কলম্বিয়া

যেভাবে খেলা হবে শেষ ৩২এর ম্যাচগুলো

বিশ্বকাপের নকআউট পর্বের প্রচলিত নিয়মেই এই ম্যাচগুলো খেলা হবে। প্রতিটি ম্যাচই হবেসিঙ্গেলএলিমিনেশনবা সরাসরি বিদায়ের ম্যাচ। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ড্র থাকলে ১৫ মিনিট করে মোট ৩০ মিনিটের অতিরিক্ত সময় খেলা হবে। এরপরও যদি সমতা থাকলে টাইব্রেকারে জয়ী দল নির্ধারণ করা হবে।

বিদায় নিয়েছে কারা

এখন পর্যন্ত মোট ৮টি দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। দলগুলো হচ্ছে তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও জর্ডান।

রাউন্ড অব থার্টি টুতে কোন দলের প্রতিপক্ষ কারা

এখন পর্যন্ত মাত্র ৪টি ম্যাচের লাইনআপ চূড়ান্ত হয়েছে।

. কানাডাদক্ষিণ আফ্রিকা (২৮ জুন, রাত ১টা)

. ব্রাজিলজাপান (২৯ জুন, রাত ১১টা)

. নেদারল্যান্ডসমরক্কো (৩০ জুন, সকাল ৭টা)

. যুক্তরাষ্ট্রবসনিয়া ( জুলাই, সকাল ৬টা)

Related Posts