চোখের ছানিতে লবঙ্গ এলাচ নাকি সার্জারি?

ডা. সজল আশফাক: সামাজিক মাধ্যমে ভাইরালÑ এলাচ, লবঙ্গ, কিসমিস ব্লেন্ড করলে ছানি সারে। সত্যিটা কী?

ছানি কী?

চোখের লেন্সের প্রোটিন বয়সের সাথে ভেঙে পড়ে, লেন্স ঘোলাটে হয়Ñ এটাই ছানি। দৃষ্টি ঝাপসা হয়, রঙ ফ্যাকাশে দেখায়, এক সময় মুখ চেনা যায় না।

এলাচলবঙ্গকিসমিসে ছানি সারে?

না। এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ঠিকই, কিন্তু একবার লেন্সের প্রোটিন ঘোলাটে হলে কোনো খাবার তা স্বচ্ছ করতে পারে না, রাসায়নিকভাবেই অসম্ভব। এই দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক গবেষণা নেই।

অপারেশন ছাড়া উপায়?

উন্নত ছানিতে অস্ত্রোপচারই একমাত্র পথ। তবে সুখবর, মাত্র ১৫২০ মিনিটের সহজ অপারেশন, পরদিন থেকেই স্বাভাবিক জীবন।

প্রতিরোধ সম্ভব?

সম্পূর্ণ নয়, তবে দেরি করানো যায়। রোদে সানগ্লাস পরুন, ধূমপান ছাড়ুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। খাবারে রাখুন সবুজ শাক, গাজর, ডিমÑ এগুলোর লুটেইন চোখ সুরক্ষায় সত্যিকার ভূমিকা রাখে।

সবার ছানি পড়ে না কেন?

পড়েসময় আলাদা। জিনগত কারণ, ডায়াবেটিস, স্টেরয়েড, চোখে আঘাত ছানি আগে ডেকে আনে।

ভাইরাল ভিডিও দেখে চিকিৎসা বন্ধ রাখলে অন্ধত্বের ঝুঁকি বাড়ে। চোখ ঝাপসা হলে চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে দ্রুত।

Related Posts