আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৭১

বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে যারা শিক্ষকতা গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ

. মাশরুর চৌধুরী

সাউথ ক্যারোলাইনার ক্রিমসন ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং ইউজিন ডগলাস মেইস চেয়ার অব ট্রান্সপোর্টেশন, অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কম্পু্যটার সাইন্সের প্রফেসর মাশরুর চৌধুরী। তিনি বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংএ বি.এস. করেন ১৯৮৮ সালে। এম.এস. করেন আমেরিকার মরগ্যান ইউনিভার্সিটি থেকে ট্রান্সপোর্টেশনে ১৯৯১ সালে। আর ১৯৯৫ সালে ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংএ পিএইচ.ডি. করেন। তিনি আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্সের ফেলো।

. ইশরাত রহমান

ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড এ্যাট কলেজ পার্কের মাইক্রোবায়োলজির প্রফেসর ইশরাত রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে বি.এস. এবং এম.এস. করেন। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের কলেজ পার্ক ক্যাম্পাস থেকে মাইক্রোবায়োলজিতে পিএইচ.ডি. করেন। . রহমানের প্রথম পোস্টডক্টরাল মেরিল্যান্ডের ইউনিফর্মড সাির্র্ভসেস ইউনিভার্সিটি অব হেলথ সার্ভিসে। এরপর তিনি পোস্টডক্টরাল ফেলো হিসাবে যোগ দেন ফেডারেল সরকারের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনে ২০০১ সালে। সেখানে তিনি বছর দায়িত্ব পালন করেন।

. আখতার (শোয়াইব) চৌধুরী

মেরিল্যান্ডের মন্টগোমারি কলেজের ইন্সট্রাকশনাল ল্যাব ম্যানেজার এবং এডজাংক্ট ফ্যাকাল্টি . আখতার চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে বি.এস. এম.এস. করেন। পরে জাপানের কুয়ামামোতে ইউনিভার্সিটি থেকে মলিকিউলার বায়োলজিতে পিএইচ.ডি. করেন। তিনি মন্টগোমারি কলেজে যোগ দেয়ার আগে ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথে রিসার্চ ফেলো হিসাবে গবেষণা করেন। তিনি পোস্টডক্টরাল ফেলোশিপ করেন জন্স হপকিন্স ইউনিভার্সিটিতে।

Related Posts