১৫—১৭ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলায় আসছেন ক্যারোলিন বাইট

আসলাম আহমাদ খানঃ আগামী ১৫, ১৬ ১৭ মে  লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল খ্রিস্টিয়ান সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাত্তরের প্রহরী ফাউন্ডেশন আয়োজিত দ্বিতীয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা। তিন দিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন কবি এবং অনুবাদক এবং হার্ভার্ড ইউনিভার্সিটির সাবেক ভিজিটিং প্রফেসর ক্যারোলিন রাইট। 

মেলার প্রস্তুতির অংশ হিসেবে গত ২৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজ রেস্টুরেন্টে সার্বজনীন মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একাত্তরের প্রহরী ফাউন্ডেশনের সভাপতি . নূরুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদ সহসভাপতি মুহাম্মদ ফজলুল রহমান, সাধারণ সম্পাদক মুজাহিদ আনসারী, একাত্তরের প্রহরীর সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, . জিনাত নবী, অধ্যাপক হোসনে আরা, ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, বইমেলার কোকনভেনর কবি ফকির ইলিয়াস, সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার আহ্বায়ক মিথুন আহমেদ, গণজাগরণ মঞ্চের সংগঠক সৈয়দ জাকির আহমেদ রনি, চলচ্চিত্র নির্মাতা রওশন আরা নীপা, সাংবাদিক সাজ্জাদ হোসেন সবুজ, জাগো প্রহরীর সম্পাদক লাভলু আনসার, পিনাকী তালুকদার, ইয়াকুব আলী মিঠু, মো: আব্দুল হামিদ, জাতিসংঘের সিভিল সোসাইটির প্রতিনিধি . এম. এনামুল হক, বাচিক শিল্পী গোপন সাহা, স্বাধীন মজুমদার, মুনমুন সাহা, ফারহানা ইলিয়াস তুলি, সুতপা মন্ডল, ফাহমিদা ইয়াসমীন এ্যানি, কণ্ঠশিল্পী তাহমিনা শহীদ, মনিরা আকঞ্জি, দীলিপ কুমার মোদক, প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, হিরো চৌধূরী, নিউজ ফোরটিন এর সম্পাদক লিটু আনাম, সংগঠনের প্রচার সম্পাদক আসলাম খান এবং প্রজ্ঞা নিউজের সম্পাদক উত্তম কুমার সাহা।

. নুরুন নবী বলেন, প্রবাসে বাংলা সাহিত্য সংস্কৃতির চর্চা এবং মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার সূচনা। তিনি মঙ্গল শোভাযাত্রার অগ্রভাগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বহন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা সকলেই মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে আছি, সে চেতনার জায়গা থেকে আমরা একই পথের পথিক। তিনি বঙ্গবন্ধুর নামে আয়োজিত বইমেলাকে সফল করতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির সহযোগিতা কামনা করেন। 

মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মুজাহিদ আনসারী বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে, যারা নিজ পিতামাতাকে অস্বীকার করার মতো বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে। তিনি স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখে দেওয়ার জন্য প্রগতিশীল মানুষদের ঐক্য কামনা করেন। মুজাহিদ আনসারী বাংলাদেশের সংবিধান লংঘন, বিচারহীনতা, দুর্নীতি, ধানমন্ডি ৩২ নাম্বার গুড়িয়ে দেওয়া সহ মুক্তিযুদ্ধের সকল স্থাপনা ধ্বংস করার অপরাধে . ইউনূসের গ্রেফতার দাবী করেন। 

একাত্তরের প্রহরীর সাধারণ সম্পাদক এবং বইমেলার সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া তিন দিন ব্যাপী অনুষ্ঠিতব্য মেলার বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন এবং মেলায় সকলের উপস্থিতি কামনা করেন। তিনি জানান, মেলায় ২০টির বেশী প্রকাশক তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বইমেলার বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি ভারত থেকে আগত শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করবেন। 

সভায় পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলাকে সফল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সৌহার্দ্যপূর্ণ এই মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন দ্বিতীয় আন্তর্জাতিক বইমেলার যুগ্ম সদস্য সচিব গোপাল সান্যাল।

Related Posts