নিউইয়র্ক সিটির হেলথ কমিশনারের টিনএজারদের ভেপ না নেয়ার আহ্বান

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির হেলথ ডিপার্টমেন্ট টিনএজারদের ভেপ সেবন না করার অনুরোধ জানিয়েছে। গবেষণায় ধরা পড়েছে যেসব জনপ্রিয় ভেপস বাজারে পাওয়া যায় তাতে ৩০০ থেকে ৬০০টি সিগারেটের সমান নিকোটিন রয়েছে। গবেষণার বরাত দিয়ে হেলথ ডিপার্টমেন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইসব ভেপসে যে কেমিকেল টক্সিন মেটাল আছে তাতে ক্যান্সারের আশংকা রয়েছে। এছাড়াও বেশির ভাগ ভেপসে নেশার উপাদান রয়েছে। গবেষণায় আরো বলা হয়েছে এইসব নিকোটিন ২৫ বছরের কম বয়সী তরুণতরুণীদের ব্রেনে সহজে প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

নিউইয়র্ক সিটির হেলথ কমিশনার . এলিস্টার মার্টিন বলেন, ভেপ কোম্পানিগুলো ভেপকে ফান এবং মজার জিনিস হিসাবে আখ্যায়িত করে। কিন্তু এর মধ্যে যে ভয়াবহ কেমিকেল রয়েছে সে কথা বলে না। তিনি বলেন, যেহেতু এই বয়সে টিনএজারদের ব্রেন ডেভেলপমেন্ট পর্যায়ে থাকে তাই ভেপ তাদের ব্রেনের মেমোরি লার্নিংএ বাধাগ্রস্ত করে।

খবরে বলা হয় যেসব স্কুল কলেজ শিক্ষার্থী টিনএজার ভেপ গ্রহণ করে তাদের ৪৮% ডিপ্রেশনে ভোগে। আর যারা ভেপ গ্রহণ করে না তাদের মধ্যে মাত্র ২২% এই মানসিক রোগে ভোগে। তবে আশার কথা হলো ভেপ গ্রহণকারী ৮০% টিনএজারই ভেপ গ্রহণ বন্ধ করার পক্ষে রায় দিয়েছে।

যারা ভেপ গ্রহণ পরিত্যাগ করতে চায়, তারাকুইট কোচএর সহায়তা পাওয়ার জন্য ৮৬৬ঘণছটওঞঝ (৮৬৬৬৯৭৮৪৮৭) নম্বরে ফোন করতে পারে।

Related Posts