ইরানে আক্রমণের বিরুদ্ধে ৬১% মানুষ

বাঙালী প্রতিবেদনঃ শুক্রবার ওয়াশিংটন পোস্ট, এবিসি এবং ইপসোস কতৃর্ক ইরাকে আমেরিকার আক্রমণ বিষয়ে এদেশের জনমতের ওপর করা একটি সমীক্ষণ প্রকাশিত হয়েছে। এই সমীক্ষণে ধরা পড়েছে ১৯৭০ এর দশকে ভিয়েতনাম যুদ্ধ নিয়ে যেমন আমেরিকার জনমনে অত্যন্ত বিরূপ ধারণা তৈরি হয়েছিল, এখন ইরান যুদ্ধ নিয়ে একই মনোভাব লক্ষণীয়। সমীক্ষণে ইরানে আমেরিকার এ্যাকশনকে ভুল বলে উল্লেখ করলেও রিপাবলিকানরা এখনো যুদ্ধের পক্ষে শক্ত অবস্থানে রয়েছে।

ওয়াশিংটন পোস্ট শুক্রবার দুপুরে এই সমীক্ষণের ফলাফল প্রকাশ করে জানাচ্ছে ৬১% আমেরিকান মনে করে ইরানে আক্রমণ ভুল সিদ্ধান্ত। আর মাত্র ২০% মনে করে ইরানে মিলিটারি এ্যাকশন চালিয়ে আমেরিকা সফল হয়েছে। পক্ষান্তরে ৪০% মনে করে তারা ব্যর্থ হয়েছে।

ইরানে আক্রমণকে সঠিক সিদ্ধান্ত বলছে দলমত নির্বিশেষে ৩৬% এর মধ্যে ডেমোক্রেটিক দলীয় %, দলনিরপেক্ষ ২৪% আর রিপাবলিকান ৭৯% অপরদিকে এই আক্রমণকে ভুল সিদ্ধান্ত বলছে দলমত নির্বিশেষে ৬১%, ডেমোক্রেটিক সমর্থক ৯১%, নির্দলীয় ৭১% আর রিপাবলিকান ১৯%

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানকে পরমাণু শক্তিধর দেশ হওয়া থেকে বিরত রাখার জন্য তিনি আমেরিকার স্বল্পমেয়াদী অর্থনৈতিক পরিস্থিতি মেনে নিতে রাজি। প্রেসিডেন্ট স্টক মার্কেটের উদাহরণ দিয়ে বলেন, এত কিছুর পরও ডাউ সূচক পৌঁছেছে ৫০,০০০ পয়েন্টে আর এসএন্ডপি ,০০০এ।

ভিয়েতনাম যুদ্ধের সাথে তুলনা করে বলা হয়েছে, সেই যুদ্ধে ৫০ হাজারেরও বেশি আমেরিকান সৈন্য মারা যায়। সে সময় গ্যালপ পোলে ধরা পড়ে ৬১% আমেরিকান ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে ছিল। তারা এটাকে ভুল সিদ্ধান্ত বলে মত প্রকাশ করে। এমন কি ২০০৬ সালের এপ্রিলে ওয়াশিংটন পোস্ট আর এবিসির যৌথ জরিপে ধরা পড়ে ইরাকে যুদ্ধ করতে যাওয়াকে ৫৯% আমেরিকান ভুল সিদ্ধান্ত বলে। ইরাক যুদ্ধে ,৪০২ জন মার্কিন সৈন্য মারা যায়।

তবে ইরানের যুদ্ধে পর্যন্ত মাত্র ১৩ জন মার্কিন সৈন্য মারা গেছে।

Related Posts